১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১৪:২৯

শিরোনাম
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদ সদস্য পদ ছাড়লেন কোয়েল মল্লিক, জোরালো রাজনৈতিক জল্পনা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৭১ জুলাই আন্দোলনের ৫৯ মামলায় প্রকৃত দোষীদের বিরুদ্ধেই চার্জশিট দেওয়া হবে: ডিবি জনগণের সেবক হয়ে আস্থা অর্জনের আহ্বান আইজিপির ৪৫ বছর পর ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের নরসিংদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ৩ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু ফাইনাল নিশ্চিতের পর পিকফোর্ডের বোতল ঘিরে মেসিদের কৌতূহল ‘জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করবে সরকার’ :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ঘনীভূত হচ্ছে লঘুচাপ, ৩ নম্বর সতর্কসংকেত বহাল

ঘনীভূত হচ্ছে লঘুচাপ, ৩ নম্বর সতর্কসংকেত বহাল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ১১:৩২

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং সাগর উত্তাল থাকতে পারে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

উল্লেখ্য, বুধবার (১৫ জুলাই) উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় লঘুচাপটি সৃষ্টি হয়। এরপর থেকেই দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি রয়েছে।

আরও পড়ুন