১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১৪:৩০

শিরোনাম
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদ সদস্য পদ ছাড়লেন কোয়েল মল্লিক, জোরালো রাজনৈতিক জল্পনা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৭১ জুলাই আন্দোলনের ৫৯ মামলায় প্রকৃত দোষীদের বিরুদ্ধেই চার্জশিট দেওয়া হবে: ডিবি জনগণের সেবক হয়ে আস্থা অর্জনের আহ্বান আইজিপির ৪৫ বছর পর ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের নরসিংদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ৩ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু ফাইনাল নিশ্চিতের পর পিকফোর্ডের বোতল ঘিরে মেসিদের কৌতূহল ‘জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করবে সরকার’ :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, সারা দেশে বাড়তে পারে বৃষ্টি

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, সারা দেশে বাড়তে পারে বৃষ্টি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ০৯:৪০

মাত্র দুই সপ্তাহের ব্যবধানে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে আরও একটি লঘুচাপ। আবহাওয়াবিদরা বলছেন, এটি আরও ঘনীভূত হলে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। তবে এটি আগের মতো শক্তিশালী হওয়ার সম্ভাবনা আপাতত কম।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এ কারণে আজ বৃহস্পতিবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

সমুদ্রবন্দরগুলোর জন্য ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়েছে। অন্যদিকে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ আবদুল হামিদ বলেন, চলতি মাসের শুরুতে সৃষ্ট লঘুচাপটি পরে নিম্নচাপে রূপ নিয়ে দেশের আট বিভাগেই ভারী বৃষ্টিপাত ঘটিয়েছিল। বিশেষ করে চট্টগ্রামে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে বন্যা ও পাহাড়ধসের ঘটনা ঘটে। তবে এবারের লঘুচাপটি আগেরটির মতো শক্তিশালী হওয়ার সম্ভাবনা কম। তবু এর প্রভাবে দেশের প্রায় সব এলাকাতেই কম-বেশি বৃষ্টিপাত হতে পারে বলে তিনি জানান।

আরও পড়ুন