জবির আইন ও বিজ্ঞান অনুষদে নতুন ডিন নিয়োগ
শিক্ষা ডেস্ক
প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ১৪:২৪
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ও বিজ্ঞান অনুষদে নতুন ডিন নিয়োগ দেওয়া হয়েছে। আইন অনুষদের ডিন হিসেবে আইন বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম এবং বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম দায়িত্ব পালন করবেন।
বুধবার (১০ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২২(৫) ধারা অনুযায়ী বর্তমান ডিনদের মেয়াদ শেষ হওয়ায় সংশ্লিষ্ট অনুষদভুক্ত বিভাগগুলোর অধ্যাপকদের মধ্য থেকে নতুন ডিন নিয়োগ দেওয়া হয়েছে।
আইন অনুষদের বর্তমান ডিনের মেয়াদ ১৫ জুন ২০২৬ তারিখে শেষ হওয়ায় আইন বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামকে পরবর্তী দুই বছরের জন্য আইন অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একইভাবে বিজ্ঞান অনুষদের বর্তমান ডিনের মেয়াদ ১৫ জুন ২০২৬ তারিখে পূর্ণ হওয়ায় রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলমকে আগামী দুই বছরের জন্য বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উভয় নিয়োগই আগামী ১৬ জুন ২০২৬ থেকে কার্যকর হবে। দায়িত্ব পালনকালে তারা বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তে দুই অনুষদের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • ইরানের তেলবাহী জাহাজে আবারও মার্কিন হামলা
- • বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে স্পিকারের অভিনন্দন
- • আবারো দেশে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
- • সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস যেসব জেলায়
- • দলকে জিতিয়ে হাসপাতালে অধিনায়ক মিরাজ
- • ঐতিহাসিক সিরিজ জয়ে টাইগারদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
- • খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ অগ্নিকান্ড
- • রাজস্ব লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী বলে মন্তব্য নাহিদ ইসলামের
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
