বিশ্বকাপ ফাইনাল দেখবেন ট্রাম্প,থাকবে লেভেল-১’ নিরাপত্তা ব্যবস্থা
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ১৫:২৪
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিকে কেন্দ্র করে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফিফা বিশ্বকাপের ফাইনালে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বৃহৎ ক্রীড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে নিরাপত্তা নিশ্চিত করতে আকাশে টহল দেবে এফ-১৬ যুদ্ধবিমান, স্টেডিয়ামের ছাদে মোতায়েন থাকবে স্নাইপার এবং দায়িত্ব পালন করবেন হাজারো এফবিআই এজেন্ট ও অন্যান্য নিরাপত্তা সদস্য।
হোয়াইট হাউস জানিয়েছে, বিশ্বকাপের ফাইনালকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা শ্রেণি ‘লেভেল-১ স্পেশাল ইভেন্ট’ হিসেবে ঘোষণা করা হয়েছে। দর্শকদের নিরাপত্তা তল্লাশিতে অতিরিক্ত সময় লাগতে পারে বলে ম্যাচ শুরুর অন্তত চার ঘণ্টা আগে স্টেডিয়ামে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে।
হোয়াইট হাউসের ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি দ্য টেলিগ্রাফ স্পোর্টকে বলেন, এই নিরাপত্তা ব্যবস্থার পরিধি প্রেসিডেন্টের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ কিংবা অভিষেক অনুষ্ঠানের সমপর্যায়ের। তার ভাষায়, ‘এটি সুপার বোলের চেয়েও বড় নিরাপত্তা অভিযান।’
তিনি জানান, নিউ জার্সি স্টেট পুলিশের পাশাপাশি বিভিন্ন ফেডারেল সংস্থাও নিরাপত্তা কার্যক্রমে অংশ নিচ্ছে।
ফাইনাল শেষে বিজয়ী দলের হাতে ফিফা বিশ্বকাপের ট্রফি তুলে দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় তার সঙ্গে থাকবেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে স্টেডিয়াম ও আশপাশের এলাকায় ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে। নিষিদ্ধ আকাশসীমায় নজরদারিতে থাকবে মার্কিন সামরিক বাহিনী। ইতোমধ্যে সাময়িক উড্ডয়ন নিষেধাজ্ঞা লঙ্ঘন করায় একটি ছোট বেসামরিক বিমানকে এফ-১৬ যুদ্ধবিমান বাধা দিয়েছে।
শুক্রবার থেকে ফাইনাল শেষ হওয়া পর্যন্ত নিউইয়র্ক ও নিউ জার্সির নির্দিষ্ট এলাকায় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) অস্থায়ী উড্ডয়ন নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। টুর্নামেন্ট চলাকালে নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশ করায় শত শত ড্রোন জব্দ করেছে এফবিআই।
হোয়াইট হাউসের ফিফা টাস্কফোর্স জানিয়েছে, চলতি বছরের বিভিন্ন নিরাপত্তা ঘটনার অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে এবার সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ৬২৫ মিলিয়ন ডলারের ফেডারেল নিরাপত্তা অনুদান অনুমোদন করেছেন।
অ্যান্ড্রু জুলিয়ানি বলেন, টুর্নামেন্টের ১০৩টি ম্যাচ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। এখন লক্ষ্য ফাইনালটিও একইভাবে নিরাপদ পরিবেশে শেষ করা।
প্রায় দুই বছর ধরে ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় পুলিশ ও বেসরকারি নিরাপত্তা সংস্থাগুলো যৌথভাবে এই নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে কাজ করেছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে নিরাপদ, সবচেয়ে বেশি দর্শকপ্রিয় এবং সবচেয়ে সফল বিশ্বকাপের সমাপ্তি ঘটবে।
তবে অতীতে ট্রাম্পের বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিতির সময় নিরাপত্তাজনিত কারণে দর্শকদের ভোগান্তির নজিরও রয়েছে। গত মাসে নিউইয়র্কে এনবিএ ফাইনালের একটি ম্যাচে তার উপস্থিতিকে কেন্দ্র করে একাধিক সড়ক বন্ধ করে দেওয়া হলে দর্শকদের চলাচলে ব্যাপক বিলম্ব হয়েছিল।
আরও পড়ুন
- • মেসি শিরোপা জিতলেও খুশি হবেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা
- • গোল্ডেন বুট-বল-গ্লাভের দৌড়ে এগিয়ে কারা
- • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩
- • ১,২০০ কমলা গাছ কাটার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে
- • ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের আঘাত
- • তারকাদের আড়ালে স্পেনের আসল স্থপতি লুইস দে লা ফুয়েন্তে
- • ইসলামে তালাক: শেষ সমাধান, প্রথম নয়
- • পাসপোর্টের নকশায় পরিবর্তন, থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত ৭ জেলা, প্রাণহানি বেড়ে ৫১
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে ফ্রান্স
