১৯ জুলাই ২০২৬, রবিবার, ২০:৩৮

শিরোনাম
'জুলাই চেতনা' বিক্রি করে রাজনীতি বেশিদিন টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ সবুজ গণপরিবহনে বড় উদ্যোগ, ইলেকট্রিক বাসের জন্য ৪০০ কোটি টাকা চাইল বিআরটিসি জুলাই সনদ বাস্তবায়নের বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে সিলেটে খনন হচ্ছে নতুন ৩ কূপ দুই দিনের সফরে ঢাকায় আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২০২৬’ শুরু আজ

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনাকে সমর্থন জানালেন নেতানিয়াহু

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনাকে সমর্থন জানালেন নেতানিয়াহু

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ১০:৩২

ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১৯ জুলাই) নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের আগে ইসরাইলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়ানিশের সঙ্গে বৈঠকে এই সমর্থনের কথা জানান নেতানিয়াহু।

বৈঠকে রাষ্ট্রদূত আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর পক্ষ থেকে নেতানিয়াহুর কাছে একটি বার্তা পৌঁছে দেন।

জবাবে নেতানিয়াহু বলেন, ‘হাভিয়ের, আপনি একজন সত্যিকারের বন্ধু। আপনি আমাদের ঘনিষ্ঠ বন্ধু। আমরা আর্জেন্টিনার পাশে আছি এবং নানা ক্ষেত্রেই তাদের সমর্থন করি। আগামীকালের (রোববার) ম্যাচের জন্যও শুভকামনা রইল। শুভকামনা আর্জেন্টিনার জন্য।’

প্রতিবেদনে বলা হয়েছে, অনেক বিশ্লেষক এই ফাইনালকে কেবল একটি ফুটবল ম্যাচ নয়, প্রতীকী গুরুত্বের একটি লড়াই হিসেবেও দেখছেন। কারণ, ইসরাইল ইস্যুতে স্পেনের রাজধানী মাদ্রিদ এবং আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের অবস্থানের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে।

এদিকে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে ঘিরে সমালোচনামূলক মন্তব্য এবং ইহুদিবিদ্বেষী ষড়যন্ত্রতত্ত্ব ছড়িয়ে পড়ার ঘটনাও আলোচনায় এসেছে।

সূত্র: টাইমস অব ইসরাইল

আরও পড়ুন