৬৮ বছর পর বিশ্বকাপে ১০ গোলের ম্যাচ, ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ০৯:৫৩
২০২৬ ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফুটবলপ্রেমীদের উপহার মিলেছে এক অবিশ্বাস্য গোলবন্যার। যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস লড়াইয়ে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় স্থান নিশ্চিত করেছে ইংল্যান্ড।
১০ গোলের এই ম্যাচটি বিশ্বকাপ ইতিহাসেও জায়গা করে নিয়েছে। ১৯৫৮ সালে ফ্রান্স ও প্যারাগুয়ের মধ্যকার ৭-৩ গোলের ম্যাচের পর এই প্রথম বিশ্বকাপে কোনো ম্যাচে ১০টি গোল হলো। ফলে দীর্ঘ ৬৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে দেখা গেল এমন গোলের মহোৎসব। ম্যাচটি এখন বিশ্বকাপ ইতিহাসের যৌথভাবে পঞ্চম সর্বোচ্চ গোলের ম্যাচ হিসেবে বিবেচিত হচ্ছে।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় টমাস টুখেলের শিষ্যরা। ডেক্লান রাইস, এজরি কনসা এবং বুকায়ো সাকার জোড়া গোলে বিরতির আগেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর দারুণ চেষ্টা করে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলের পাশাপাশি ব্র্যাডলি বারকোলা ও উসমান দেম্বলে একটি করে গোল করে ব্যবধান কমিয়ে আনেন। তবে শেষ পর্যন্ত ফ্রান্সের প্রত্যাবর্তনের স্বপ্ন পূরণ হয়নি।
ইংল্যান্ডের হয়ে বুকায়ো সাকা নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। এরপর যোগ করা সময়ে জুড বেলিংহামের গোল ইংল্যান্ডের ৬-৪ ব্যবধানের জয় নিশ্চিত করে।
বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ১২ গোল হয়েছিল ১৯৫৪ সালের আসরে, যখন অস্ট্রিয়া ৭-৫ গোলে স্বাগতিক সুইজারল্যান্ডকে হারিয়েছিল। এছাড়া ১১ গোলের ম্যাচ হয়েছে তিনটি। সেই তালিকার পরেই জায়গা করে নিল ইংল্যান্ড-ফ্রান্সের এই ১০ গোলের মহারণ।
সাধারণত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচকে আনুষ্ঠানিকতা হিসেবেই দেখা হয়। তবে মায়ামির এই লড়াই ছিল তার সম্পূর্ণ ব্যতিক্রম। পাল্টাপাল্টি আক্রমণ, নাটকীয় প্রত্যাবর্তনের চেষ্টা এবং ১০ গোলের রোমাঞ্চ—সব মিলিয়ে ম্যাচটি ২০২৬ বিশ্বকাপের অন্যতম স্মরণীয় ম্যাচ হিসেবে ইতিহাসে স্থান করে নিল।
আরও পড়ুন
- • সহজ ম্যাচ কঠিন করে সিরিজ জিতলো বাংলাদেশ
- • 'জুলাই চেতনা' বিক্রি করে রাজনীতি বেশিদিন টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- • ‘বারাণসী’তে নতুন লুকে চমক দিলেন প্রিয়াঙ্কা চোপড়া
- • গোল্ডেন বুট জিততে মেসির সামনে কঠিন দুই সমীকরণ
- • ধর্ষণচেষ্টার পর হত্যা, শিশু আয়নী হত্যার রায় ঘোষণা আজ
- • ফাইনালে ২-১ স্পেনের জয়, দাবি মেন্ডিয়েতার
- • জাতীয় ঐক্যেই শত্রুর পরাজয় সম্ভব: গালিবাফ
- • বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী- গ্রেপ্তার
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • আগামী ২৪ ঘণ্টায় দেশের ১৯ জেলায় বজ্র ঝড়ের পূর্বাভাস
- • বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত ৭ জেলা, প্রাণহানি বেড়ে ৫১
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে ফ্রান্স
