২০ জুলাই ২০২৬, সোমবার, ১১:১৫

শিরোনাম
ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের ছবি সমুদ্রে উদ্ধার অভিযান জোরদারে কোস্টগার্ডে যুক্ত হচ্ছে আধুনিক হেলিকপ্টার যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আজ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী পাসপোর্টের নকশায় পরিবর্তন, থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি গ্যাসের দাম বাড়ানোর নতুন তোড়জোড় 'জুলাই চেতনা' বিক্রি করে রাজনীতি বেশিদিন টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ সবুজ গণপরিবহনে বড় উদ্যোগ, ইলেকট্রিক বাসের জন্য ৪০০ কোটি টাকা চাইল বিআরটিসি

অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম লাইফ সাপোর্টে, অবস্থা সংকটাপন্ন

অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম লাইফ সাপোর্টে, অবস্থা সংকটাপন্ন

প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৫, ১৯:৫৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, প্রখ্যাত কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলামকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়ার সিদ্ধান্ত নেন। প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, স্যারের অবস্থা বর্তমানে ‘অত্যন্ত সংকটাপন্ন’।

এর আগে গত শুক্রবার (৩ অক্টোবর) অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তিনি ম্যাসিভ হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন। পরবর্তীতে তার হৃদযন্ত্রে দুটি রিং পরানো হয়।

১৯৫১ সালে সিলেটে জন্মগ্রহণকারী সৈয়দ মনজুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কিংবদন্তিতুল্য শিক্ষক। দীর্ঘদিন ইংরেজি বিভাগে অধ্যাপনার পর ২০১৮ সালে অবসর গ্রহণ করেন এবং ২০২৩ সালে তাকে ইমেরিটাস অধ্যাপক হিসেবে সম্মানিত করা হয়। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং একুশে পদক লাভ করেন। তার অসুস্থতার খবরে দেশের সাহিত্য ও শিক্ষাঙ্গনে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন