টিএসসিতে নারী হেনস্তাকারী রাকিব হত্যা মামলার প্রধান আসামি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩:২৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় লাঠি হাতে এক নারীর দিকে তেড়ে আসা সেই তরুণের পরিচয় পাওয়া গেছে। ওই তরুণের নাম মো. রাকিব। তিনি গাজীপুরের একটি হত্যা মামলার প্রধান আসামি হলেও পুলিশ তাকে গ্রেপ্তার করছে না বলে অভিযোগ উঠেছে। রাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার আবদুর রহিমের ছেলে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে রাকিবকে এক নারীর দিকে লাঠি হাতে তেড়ে যেতে দেখা যায়। ভুক্তভোগী ওই নারী অভিযোগ করেন, পুরান ঢাকায় সেহরি খেয়ে টিএসসিতে ঘুরতে এলে তারা হেনস্তার শিকার হন। এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। সহপাঠীরা তাকে আহমেদ রাকিব নামে চিনলেও তার বিরুদ্ধে রয়েছে চাঞ্চল্যকর খুনের অভিযোগ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর কালিয়াকৈরের সফিপুরে সাব্বির হোসেন নামে এক তরুণকে কুপিয়ে ১০ তলা ভবনের ছাদ থেকে ফেলে হত্যার ঘটনা ঘটে। ওই মামলার প্রধান আসামি রাকিব এবং তার যমজ ভাই সাকিব। মামলার এজাহার অনুযায়ী, ঘটনার দিন রাকিব ও সাকিব তাদের বাসার ছাদে সাব্বিরকে নিয়ে যান। পরে সেখানে তাকে কুপিয়ে ও নখ কেটে রক্তাক্ত অবস্থায় নিচে ফেলে দেওয়া হয়। ওই ঘটনায় নিহত সাব্বিরের বড় ভাই মহিউদ্দিন আবির বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা করেন।
মামলার বাদী মহিউদ্দিন আবির অভিযোগ করেন, মামলার তদন্তভার গাজীপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে যাওয়ার পর ৫-৬ মাস আগে অভিযোগপত্র জমা দিলেও এখন পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়নি। তিনি বলেন, “আসামিদের বিভিন্ন সময় প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও রাজনৈতিক কর্মসূচিতে দেখা যাচ্ছে। পুলিশকে এসব তথ্য দিলেও তারা গ্রেপ্তারে কোনো তৎপরতা দেখাচ্ছে না।” এর আগে ডাকসু নির্বাচনের প্রচারণাতেও রাকিবকে সক্রিয় দেখা গেছে বলে তিনি দাবি করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, মামলাটি ডিবি পুলিশ তদন্ত করেছে, তাই গ্রেপ্তারের প্রাথমিক দায়িত্ব তাদের। তবে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হলে পুলিশ ব্যবস্থা নেবে।
অন্যদিকে, গাজীপুর গোয়েন্দা পুলিশের (ওসি) মো. হাসমত উল্লাহ বলেন, দেশের সার্বিক পরিস্থিতির কারণে আগে অভিযান চালানো সম্ভব হয়নি, তবে এখন আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হবে।
আরও পড়ুন
- • মিষ্টি রোদে বোল্ড লুকে নেহা, আসছে নতুন সিনেমা
- • মঞ্চ ছাড়তে চাইছিলেন না ট্রাম্প, সরাতে পারছিলেন না ফিফা সভাপতিও
- • ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মেসি নন, রদ্রিই কেন গোল্ডেন বলের প্রকৃত দাবিদার
- • কিয়ারার সাহসী দৃশ্যে পাশে কাজল আগরওয়াল
- • নিখোঁজ ছাত্রীর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন নারী
- • গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা
- • স্পেনের পক্ষে বাজি ধরে কোটি টাকা জিতলেন মিয়া খলিফা!
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
