১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০০:৫০

শিরোনাম
ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর, কর ও ভ্যাট মওকুফের প্রস্তাব অর্থমন্ত্রীর ঘৃণ্য অপরাধেও ন্যায়বিচার নিশ্চিতের তাগিদ আইনমন্ত্রীর শান্তিরক্ষীদের সম্মান জানিয়ে পালিত জাতিসংঘ দিবস বিশেষ অভিযানে দেশজুড়ে গ্রেপ্তার ১৮ হাজার ৩২৮ জন হামের টিকা ক্রয়ে সরকারের বরাদ্দ ৪১২ কোটি ৭১ লাখ টাকা আপনি গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো’-সীমান্তে বিজিবি-বিএসএফের উত্তেজনা তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন সরকারি দফতরের শূন্যপদ পূরণে যত দ্রুত সম্ভব নিয়োগ: প্রধানমন্ত্রী

পুলিশের জন্য ২১২ পিকআপ কেনা হবে, ব্যয় ১৮২ কোটি টাকা

পুলিশের জন্য ২১২ পিকআপ কেনা হবে, ব্যয় ১৮২ কোটি টাকা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ১৬:৩০

দেশজুড়ে পুলিশের অপারেশনাল কার্যক্রম শক্তিশালী করতে ২১২টি ডাবল কেবিন পিকআপ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ব্যয় হবে ১৮২ কোটি ৩২ লাখ টাকা।

আজ বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ–সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সভা সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে চলতি ২০২৫–২৬ অর্থবছরে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) বাংলাদেশ পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কেনা হবে।

গাড়িগুলো সরবরাহ করবে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির সঙ্গে ১৮২ কোটি ৩২ লাখ টাকার ক্রয়চুক্তি সম্পাদনের অনুমোদন দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুলিশের সেবার মান উন্নয়ন, টহল কার্যক্রম জোরদার, অপরাধ দমন এবং জরুরি অভিযানে যানবাহন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের আশা, নতুন যানবাহন যুক্ত হলে মাঠপর্যায়ে পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।
 
আরও পড়ুন