১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০০:৪৯

শিরোনাম
ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর, কর ও ভ্যাট মওকুফের প্রস্তাব অর্থমন্ত্রীর ঘৃণ্য অপরাধেও ন্যায়বিচার নিশ্চিতের তাগিদ আইনমন্ত্রীর শান্তিরক্ষীদের সম্মান জানিয়ে পালিত জাতিসংঘ দিবস বিশেষ অভিযানে দেশজুড়ে গ্রেপ্তার ১৮ হাজার ৩২৮ জন হামের টিকা ক্রয়ে সরকারের বরাদ্দ ৪১২ কোটি ৭১ লাখ টাকা আপনি গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো’-সীমান্তে বিজিবি-বিএসএফের উত্তেজনা তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন সরকারি দফতরের শূন্যপদ পূরণে যত দ্রুত সম্ভব নিয়োগ: প্রধানমন্ত্রী

হামের উপসর্গে নতুন করে ৮ জনের প্রাণহানি

হামের উপসর্গে নতুন করে ৮ জনের প্রাণহানি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ১৫:৫৭

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৯ জন।

বুধবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে আক্রান্তদের ভর্তি বাড়ছে। এতে হাসপাতালগুলোতে রোগীর চাপও বৃদ্ধি পাচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আক্রান্তদের অধিকাংশই শিশু ও কিশোর বয়সী। পাশাপাশি টিকাবিহীন বা অসম্পূর্ণ টিকাগ্রহণকারীদের মধ্যে সংক্রমণের ঝুঁকি বেশি দেখা যাচ্ছে।

হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে জ্বর, শরীরে র‍্যাশ, কাশি ও চোখ লাল হওয়াসহ হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আরও পড়ুন