২০ জুলাই ২০২৬, সোমবার, ০২:১০

শিরোনাম
পাসপোর্টের নকশায় পরিবর্তন, থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি গ্যাসের দাম বাড়ানোর নতুন তোড়জোড় 'জুলাই চেতনা' বিক্রি করে রাজনীতি বেশিদিন টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ সবুজ গণপরিবহনে বড় উদ্যোগ, ইলেকট্রিক বাসের জন্য ৪০০ কোটি টাকা চাইল বিআরটিসি জুলাই সনদ বাস্তবায়নের বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে সিলেটে খনন হচ্ছে নতুন ৩ কূপ

গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে, সাংবাদিকদের নিরাপত্তায় জিরো টলারেন্স: তথ্যমন্ত্রী

গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে, সাংবাদিকদের নিরাপত্তায় জিরো টলারেন্স: তথ্যমন্ত্রী

সারাদেশ

প্রকাশিত: ০১ জুন, ২০২৬, ১৪:৪৩

দেশের গণমাধ্যম অত্যন্ত স্বাধীনভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার (১ জুন) সচিবালয়ে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মূলধারার সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং এ ক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।

মন্ত্রী আরও বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে হয়রানি করা হবে না। তাঁর দাবি, দেশে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে এবং সরকারের পক্ষ থেকে কোনো ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে না।

তিনি বলেন, নির্বাচিত সরকারের সময়ে এবারই সবচেয়ে আনন্দমুখরভাবে জনগণ ঈদ উদযাপন করতে পেরেছেন।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, সরকার শুধু জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ করে না, বরং দীর্ঘমেয়াদে সুশাসন বজায় রাখাই মূল লক্ষ্য। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক সংকটের কারণে আমদানি নির্ভর দেশগুলো ইতোমধ্যে দফায় দফায় জ্বালানি মূল্য সমন্বয় করেছে।

তিনি আরও জানান, জ্বালানি সংকট শুরুর পর থেকে সরকার দীর্ঘ সময় দাম স্থিতিশীল রেখেছিল। তবে আমদানি নির্ভরতার কারণে পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নিতে হচ্ছে।

এ বিষয়ে অর্থ ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের পরামর্শক কমিটির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ওয়াহিদউদ্দিন মাহমুদ–এর নেতৃত্বাধীন পরামর্শক কমিটির সুপারিশ অনুযায়ী সরকার নীতি গ্রহণ করছে। তার মতে, দেশের অর্থনৈতিক বাস্তবতা ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা বিবেচনা করেই সরকারকে সিদ্ধান্ত নিতে হয়।

আরও পড়ুন