চাকরি পরিবর্তনে অনাপত্তিপত্র বাধ্যতামূলক, সাংবাদিকদের তীব্র প্রতিক্রিয়া
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১৭ মে, ২০২৬, ২২:৪৪
দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে কর্মরত গণমাধ্যমকর্মী এবং কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পরিবর্তনের ক্ষেত্রে অনাপত্তিপত্র বা নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) নেওয়া বাধ্যতামূলক ঘোষণা করেছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)।
নতুন এই প্রশাসনিক নিয়মের ফলে এখন থেকে কোনো টেলিভিশন সংবাদকর্মী বা কর্মকর্তা বর্তমান কর্মস্থল ছেড়ে অন্য কোনো চ্যানেলে যোগ দিতে চাইলে, তাকে অবশ্যই আগের প্রতিষ্ঠানের লিখিত ছাড়পত্র বা ক্লিয়ারেন্স জমা দিতে হবে।
আজ রবিবার (১৭ মে) অ্যাটকোর পক্ষ থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানানো হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কোনো টেলিভিশন প্রতিষ্ঠানে কর্মরত থাকাকালীন অথবা সেখান থেকে অব্যাহতি নেওয়ার পর যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি পত্র (এনওসি) গ্রহণ না করে অন্য কোনো নতুন টিভি চ্যানেলে চাকরি গ্রহণ করা এখন থেকে সম্পূর্ণ নিষিদ্ধ। সংগঠনের নতুন নীতিমালা অনুযায়ী, অন্য যেকোনো টেলিভিশন চ্যানেলে যোগদানের পূর্বে কর্মরত বা সর্বশেষ কর্মস্থল থেকে আনুষ্ঠানিক অনাপত্তি পত্র সংগ্রহ করা বাধ্যতামূলক করা হলো।
বিজ্ঞপ্তিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে আরও বলা হয়, কোনো কর্মী যদি অনাপত্তি পত্র ছাড়াই অন্য কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানে চাকরি গ্রহণ করেন বা যোগ দেন, তবে উক্ত কর্মচারী প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও নিয়ম ভঙ্গ করেছেন বলে গণ্য হবে। এমন পরিস্থিতিতে নিয়মভঙ্গকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবে। উদ্ভূত পরিস্থিতিতে অ্যাটকোর আওতাভুক্ত সকল সদস্য চ্যানেলকে এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এদিকে অ্যাটকোর এই বিতর্কিত সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর দেশজুড়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের মধ্যে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া ও চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নানা ফোরামে এই সিদ্ধান্তকে 'সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ' আখ্যা দিয়ে তীব্র সমালোচনা ও নিন্দা চলছে।
আরও পড়ুন
- • মেসি শিরোপা জিতলেও খুশি হবেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা
- • গোল্ডেন বুট-বল-গ্লাভের দৌড়ে এগিয়ে কারা
- • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩
- • ১,২০০ কমলা গাছ কাটার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে
- • ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের আঘাত
- • তারকাদের আড়ালে স্পেনের আসল স্থপতি লুইস দে লা ফুয়েন্তে
- • ইসলামে তালাক: শেষ সমাধান, প্রথম নয়
- • পাসপোর্টের নকশায় পরিবর্তন, থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত ৭ জেলা, প্রাণহানি বেড়ে ৫১
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে ফ্রান্স
