২০ জুলাই ২০২৬, সোমবার, ০২:১০

শিরোনাম
পাসপোর্টের নকশায় পরিবর্তন, থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি গ্যাসের দাম বাড়ানোর নতুন তোড়জোড় 'জুলাই চেতনা' বিক্রি করে রাজনীতি বেশিদিন টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ সবুজ গণপরিবহনে বড় উদ্যোগ, ইলেকট্রিক বাসের জন্য ৪০০ কোটি টাকা চাইল বিআরটিসি জুলাই সনদ বাস্তবায়নের বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে সিলেটে খনন হচ্ছে নতুন ৩ কূপ

দায়িত্বশীল সাংবাদিকতাই পৌঁছে দেবে সঠিক তথ্য: শফিকুল ইসলাম

দায়িত্বশীল সাংবাদিকতাই পৌঁছে দেবে সঠিক তথ্য: শফিকুল ইসলাম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ মে, ২০২৬, ০১:২৪

গুজব, অপতথ্য ও ডিপফেইকের এই সময়ে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিংয়ে দক্ষ হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেন, দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমেই মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া সম্ভব।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত সাত দিনব্যাপী ‘এআই পাওয়ারড জার্নালিজম: অপরচুনিটিস, রিস্ক অ্যান্ড ডিজিটাল সিকিউরিটি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে বিভিন্ন ব্যাচে মোট ৬০০ সাংবাদিক অংশ নেন।

শফিকুল ইসলাম বলেন, শুধু সংবাদ সংগ্রহ নয়, তথ্য যাচাইয়ের সক্ষমতাও এখন সাংবাদিকতার গুরুত্বপূর্ণ অংশ। প্রযুক্তিনির্ভর এই সময়ে তথ্য বিকৃতি ও অপতথ্য প্রতিরোধে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন। তিনি বলেন, এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে পারলে সাংবাদিকতা আরও শক্তিশালী ও কার্যকর হবে।

ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, বর্তমান সাংবাদিকতায় এআই কাজের গতি, নির্ভুলতা ও বিশ্লেষণক্ষমতা বাড়ানোর গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে।

কর্মশালায় অংশগ্রহণকারীদের চ্যাটজিপিটি, জেমিনি, গুগল এআই স্টুডিও ও নোটবুকএলএমসহ বিভিন্ন আধুনিক এআই টুল ব্যবহারের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া ডেটা সাংবাদিকতা, ফ্যাক্ট-চেকিং, ডিপফেইক শনাক্তকরণ ও ডিজিটাল স্টোরিটেলিংয়েও প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

আরও পড়ুন