২০ জুলাই ২০২৬, সোমবার, ০২:১০

শিরোনাম
পাসপোর্টের নকশায় পরিবর্তন, থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি গ্যাসের দাম বাড়ানোর নতুন তোড়জোড় 'জুলাই চেতনা' বিক্রি করে রাজনীতি বেশিদিন টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ সবুজ গণপরিবহনে বড় উদ্যোগ, ইলেকট্রিক বাসের জন্য ৪০০ কোটি টাকা চাইল বিআরটিসি জুলাই সনদ বাস্তবায়নের বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে সিলেটে খনন হচ্ছে নতুন ৩ কূপ

গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত হলেই সমস্যার সমাধান হবে: তথ্যমন্ত্রী

গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত হলেই সমস্যার সমাধান হবে: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ মে, ২০২৬, ১৬:২৮

গণমাধ্যমে প্রকৃত পেশাদারিত্ব নিশ্চিত করা গেলে এই খাতের বিদ্যমান অনেক সমস্যার সমাধান স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (৬ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)-এর প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার জনগণকে অবাধ ও সঠিক তথ্য সরবরাহ নিশ্চিত করতে এবং অপতথ্য থেকে সুরক্ষা দিতে বদ্ধপরিকর।

বর্তমান সময়ের চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, “আমাদের পলিসি এনালগ হলেও চ্যালেঞ্জ ডিজিটাল।” দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রচলিত নীতিমালার আধুনিকায়নের ওপর জোর দেন তিনি।

জহির উদ্দিন স্বপন জানান, সরকার কোনো কিছু চাপিয়ে না দিয়ে বরং সহায়ক (ফেসিলিটেটর) হিসেবে কাজ করতে চায়।

এ সময় তিনি গণমাধ্যম খাতের দীর্ঘমেয়াদি সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে একটি ‘গণমাধ্যম কমিশন’ গঠনের কথাও জানান। এ ক্ষেত্রে সব পক্ষের মধ্যে ঐকমত্যকে গুরুত্ব দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

সভায় বিজেসির চেয়ারম্যান ফাহিম আহমেদ, সদস্য সচিব ইলিয়াস হোসেনসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন। তারা ব্রডকাস্ট মিডিয়ার ডিজিটালাইজেশন, সাংবাদিকদের পেশাগত সুরক্ষা এবং ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সংকট নিয়ে মতামত তুলে ধরেন।

আরও পড়ুন