বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩ মে, ২০২৬, ০৯:৪৮
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে। মুক্ত সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত অধিকার প্রতিষ্ঠার দাবিতে দিনটি বিশেষ গুরুত্ব বহন করে।
এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’। দিবসটি উপলক্ষে দেশের সাংবাদিক সমাজ পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতের দাবিতে বিভিন্ন আয়োজন করেছে।
দিবসটির ইতিহাস পর্যালোচনায় জানা যায়, ১৯৯১ সালে ইউনেস্কো-এর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশের ভিত্তিতে ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ৩ মে তারিখকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা দিবসটি পালন করে আসছেন।
এ দিনে সাংবাদিকতার স্বাধীনতা, গণমাধ্যমের নৈতিকতা ও পেশাগত দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত ও নিহত সাংবাদিকদের স্মরণে শ্রদ্ধা জানানো হয়।
এদিকে আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) প্রকাশিত সর্বশেষ ‘বৈশ্বিক গণমাধ্যম স্বাধীনতা সূচক’-এ বাংলাদেশের অবস্থান তিন ধাপ পিছিয়েছে। ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশ এবার ১৫২তম স্থানে রয়েছে, যা গত বছর ছিল ১৪৯তম।
দিবসটি উপলক্ষে আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীতে র্যালির আয়োজন করা হয়েছে। সকাল ৯টায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র্যালিটি তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
এছাড়া সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউস রোডে অবস্থিত তথ্য ভবন কমপ্লেক্সে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, দেশে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।
আরও পড়ুন
- • মেসি শিরোপা জিতলেও খুশি হবেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা
- • গোল্ডেন বুট-বল-গ্লাভের দৌড়ে এগিয়ে কারা
- • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩
- • ১,২০০ কমলা গাছ কাটার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে
- • ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের আঘাত
- • তারকাদের আড়ালে স্পেনের আসল স্থপতি লুইস দে লা ফুয়েন্তে
- • ইসলামে তালাক: শেষ সমাধান, প্রথম নয়
- • পাসপোর্টের নকশায় পরিবর্তন, থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত ৭ জেলা, প্রাণহানি বেড়ে ৫১
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে ফ্রান্স
