গণমাধ্যম স্বাধীনতা সূচকে আরো ৩ ধাপ পেছালো বাংলাদেশ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১ মে, ২০২৬, ২০:১১
গণমাধ্যমের স্বাধীনতা সূচকে এবার বাংলাদেশের অবস্থান আগের বছরের তুলনায় তিন ধাপ নিচে নেমেছে। বিশ্বের ১৮০টি দেশের মধ্যে এ বছর বাংলাদেশের অবস্থান ১৫২তম, যেখানে গত বছর ছিল ১৪৯তম।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস (৩ মে) উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বৈশ্বিক গণমাধ্যম স্বাধীনতা সূচক প্রকাশ করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)।
সাংবাদিকদের নিরাপত্তা, অধিকার এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা এই আন্তর্জাতিক সংস্থার মূল্যায়নে দেখা গেছে, বাংলাদেশের পরিস্থিতি আগের তুলনায় অবনতি হয়েছে।
আরএসএফ জানিয়েছে, বিশ্বজুড়েই সংবাদমাধ্যমের স্বাধীনতা গত ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে। তাদের সূচকের ইতিহাসে প্রথমবারের মতো অর্ধেকের বেশি দেশ ‘কঠিন’ বা ‘অত্যন্ত উদ্বেগজনক’ পর্যায়ে রয়েছে।
সংস্থাটি আরও উল্লেখ করেছে, সূচকে অন্তর্ভুক্ত ১৮০টি দেশ ও অঞ্চলের গড় স্কোরও এবার সর্বনিম্নে নেমে এসেছে।
বিশ্লেষণে বলা হয়েছে, ২০০১ সাল থেকে ধীরে ধীরে কঠোর হয়ে ওঠা আইন, বিশেষ করে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিধানগুলো তথ্য পাওয়ার অধিকার সীমিত করছে। এই প্রবণতা গণতান্ত্রিক দেশগুলোতেও লক্ষ্য করা যাচ্ছে।
এদিকে, আমেরিকা অঞ্চলেও উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। যুক্তরাষ্ট্র সাত ধাপ পিছিয়েছে এবং লাতিন আমেরিকার কয়েকটি দেশে সহিংসতা ও দমন-পীড়ন আরও বেড়েছে।
আরও পড়ুন
- • মেসি শিরোপা জিতলেও খুশি হবেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা
- • গোল্ডেন বুট-বল-গ্লাভের দৌড়ে এগিয়ে কারা
- • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩
- • ১,২০০ কমলা গাছ কাটার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে
- • ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের আঘাত
- • তারকাদের আড়ালে স্পেনের আসল স্থপতি লুইস দে লা ফুয়েন্তে
- • ইসলামে তালাক: শেষ সমাধান, প্রথম নয়
- • পাসপোর্টের নকশায় পরিবর্তন, থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত ৭ জেলা, প্রাণহানি বেড়ে ৫১
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে ফ্রান্স
