২০ জুলাই ২০২৬, সোমবার, ০২:০৯

শিরোনাম
পাসপোর্টের নকশায় পরিবর্তন, থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি গ্যাসের দাম বাড়ানোর নতুন তোড়জোড় 'জুলাই চেতনা' বিক্রি করে রাজনীতি বেশিদিন টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ সবুজ গণপরিবহনে বড় উদ্যোগ, ইলেকট্রিক বাসের জন্য ৪০০ কোটি টাকা চাইল বিআরটিসি জুলাই সনদ বাস্তবায়নের বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে সিলেটে খনন হচ্ছে নতুন ৩ কূপ

শুল্ক-কর কমানোর দাবি নোয়াবের, সংকটে সংবাদপত্র শিল্প

শুল্ক-কর কমানোর দাবি নোয়াবের, সংকটে সংবাদপত্র শিল্প

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৬, ১৭:০৪

সংবাদপত্র শিল্পের ওপর বিদ্যমান শুল্ক-কর কমানোর দাবি জানিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। সংগঠনটি বলছে, কাঁচামালের দাম বৃদ্ধি, বিজ্ঞাপন আয় কমে যাওয়া এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় শিল্পটি বর্তমানে বড় ধরনের সংকটে রয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্-বাজেট আলোচনায় নোয়াবের পক্ষ থেকে এ দাবি তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।

নোয়াবের সভাপতি ও দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, সংবাদপত্রের প্রধান কাঁচামাল নিউজপ্রিন্ট আমদানিতে বিদ্যমান শুল্ক, ভ্যাট ও বিভিন্ন ধরনের অগ্রিম করের কারণে কাগজের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে উৎপাদন ব্যয়ও বাড়ছে। এই প্রেক্ষাপটে নিউজপ্রিন্টের ওপর শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের দাবি জানানো হয়।

সংগঠনটি আরও জানায়, বিজ্ঞাপন আয়ের ওপর উৎসে কর এবং কাঁচামাল আমদানিতে অগ্রিম আয়করের চাপের কারণে অনেক প্রতিষ্ঠান আর্থিক সংকটে পড়ছে। তাই এসব করহার কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি সংবাদপত্র শিল্পের করপোরেট কর ২৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণের দাবি জানানো হয়।

সভায় সম্পাদকরা বলেন, কাগজের দাম বাড়ার পাশাপাশি পাঠকসংখ্যা ও বিজ্ঞাপন আয় কমে যাওয়ায় আয়-ব্যয়ের মধ্যে বড় ধরনের ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। তারা জানান, করোনা মহামারির সময় অন্যান্য খাত প্রণোদনা পেলেও সংবাদপত্র শিল্প তা পায়নি, ফলে আসন্ন বাজেটে এ খাতকে বিশেষ প্রণোদনার আওতায় আনার দাবি জানানো হয়েছে।

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, সংবাদপত্র শিল্পের করপোরেট কর বাড়ানো হবে না এবং অন্যান্য কর-সংক্রান্ত বিষয়ে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হবে।

আরও পড়ুন