সঠিক পুষ্টি যেসব স্বাস্থ্যঝুঁকি কমাতে পারে নারীদের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ১৮:৫০
নারীদের জীবনের বিভিন্ন ধাপে বয়ঃসন্ধি, গর্ভাবস্থা থেকে শুরু করে মেনোপজ পর্যন্ত হরমোনগত পরিবর্তন ও পুষ্টির ঘাটতির কারণে নানা শারীরিক ও মানসিক স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে, সুষম খাদ্যাভ্যাস এসব ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নারীদের মধ্যে সবচেয়ে সাধারণ সমস্যা অ্যানিমিয়া বা রক্তাল্পতা। মাসিকের কারণে নিয়মিত রক্তক্ষরণ হওয়ায় আয়রনের চাহিদা বেশি থাকে। আয়রনসমৃদ্ধ খাবারের পাশাপাশি ভিটামিন সি গ্রহণ করলে তা ভালোভাবে শোষিত হয়।
অন্যদিকে শহরাঞ্চলে ফাস্টফুড ও প্রক্রিয়াজাত খাবার গ্রহণের প্রবণতায় বাড়ছে স্থূলতা। এতে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বাড়ে। ঘরে তৈরি খাবার ও নিয়মিত ব্যায়াম এ ক্ষেত্রে কার্যকর।
মেনোপজের পর ইস্ট্রোজেন কমে যাওয়ায় নারীদের মধ্যে অস্টিওপরোসিস বা হাড় ক্ষয়ের ঝুঁকি বাড়ে। ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার এবং সূর্যের আলো এই ঝুঁকি কমাতে সাহায্য করে।
হরমোন পরিবর্তন ও পুষ্টিহীনতা নারীদের বিষণ্ণতার ঝুঁকিও বাড়ায়। ওমেগা-৩, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ খাবার মানসিক স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলে।
পর্যাপ্ত পানি না পান ও অস্বাস্থ্যকর অভ্যাসের কারণে মূত্রনালীর সংক্রমণ (ইউটিআই) দেখা দেয়। নিয়মিত পানি পান ও প্রোবায়োটিক খাবার এ ক্ষেত্রে উপকারী।
এছাড়া আয়োডিন, সেলেনিয়াম ও জিঙ্কের ঘাটতিতে থাইরয়েড সমস্যাও দেখা দেয়, যা প্রজনন স্বাস্থ্যকে প্রভাবিত করে।
বিশেষজ্ঞদের মতে, অধিকাংশ নারীর স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধযোগ্য যদি প্রতিদিনের খাদ্যতালিকায় সুষম ও পুষ্টিকর খাবার নিশ্চিত করা যায়।
আরও পড়ুন
- • পুকুরে ছিঁড়ে পড়া তারে প্রাণ গেল দুই বছরের শিশুসহ মায়ের
- • এক ম্যাচে ৮ লাল কার্ড, প্রীতি ম্যাচে যুদ্ধের দৃশ্য!
- • ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর, কর ও ভ্যাট মওকুফের প্রস্তাব অর্থমন্ত্রীর
- • বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ ঘিরে মেক্সিকো সিটিতে কড়া সিদ্ধান্ত
- • ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরি মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
- • এক বিশ্বকাপেই ১৩ গোল, তবুও ইতিহাসের সবচেয়ে দুর্ভাগা জাস্ট ফন্তেইন
- • ইসরায়েলের আগ্রাসন এখন তুরস্কের জন্যও হুমকি: এরদোয়ান
- • ঘৃণ্য অপরাধেও ন্যায়বিচার নিশ্চিতের তাগিদ আইনমন্ত্রীর
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
- • সনদ বাড়ছে, তবুও কেন কমছে না ধর্ষণ?
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
