জিয়া হত্যা মামলার আসামি সেনাবাহিনীর হাতে হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ২২:১৯
সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকা সেনানিবাসে মিলিটারি পুলিশের একটি দলের কাছে তাকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।
এর আগে বুধবার (১৫ জুলাই) রাতে রাজধানীর বনানীর একটি বাসায় অভিযান চালিয়ে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করে ডিবি। ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী জানান, বিশ্বস্ত তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়। পরে ডিবি প্রধানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, পরিচয় নিশ্চিত হওয়ার পর আর্মড ফোর্সেস ডিভিশনকে বিষয়টি জানানো হয়। এরপর আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • ক্রীড়া কার্যক্রমে নতুন নির্দেশনা, রিপোর্ট চাইছে মাউশি
- • ইরানের সামরিক স্থাপনায় আবারও হামলার দাবি সেন্টকমের
- • হরমুজ সংকটে যুদ্ধ নয়, আলোচনার আহ্বান ভ্যান্সের
- • ১০ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
- • ফাইনালের আগেই ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- • যুদ্ধের মাঝেই আলোচনার বার্তা, ট্রাম্পের নতুন দাবি
- • কাপ্তাই লেকের পানি বৃদ্ধি: শনিবার ১৬টি স্পিলওয়ে গেট খুলবে
- • বিশ্বকাপ ফাইনালের আগে স্পেনকে নিয়ে মুখ খুললেন মেসি
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- • ২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু
- • নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল
- • ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
- • বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০
- • বিশ্বকাপে আর্জেন্টিনা সমর্থনের কারণ মেসি নন: নেতানিয়াহু
