শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ১৪:১০
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বিষয়টি এখন ভারত সরকার তাদের নিজস্ব আইন ও প্রক্রিয়া অনুযায়ী বিবেচনা করবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশে ফেরার কথা বিভিন্ন সময় বললেও সরকার তাকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই ফিরিয়ে আনতে চায়। তিনি বলেন, যেহেতু শেখ হাসিনা ইতোমধ্যে সাজাপ্রাপ্ত, তাই দেশে ফিরলে তার আত্মসমর্পণের সুযোগ রয়েছে কি না, সেটি আদালত ও আইন বিশেষজ্ঞরা নির্ধারণ করবেন।
তিনি আরও বলেন, সাজাপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে এবং আদালতের রায় কার্যকরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে কিছু মহল বিভিন্ন ইস্যুকে কাজে লাগানোর চেষ্টা করছে। তারা নিজেদের পরিচয় গোপন রেখে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সময়ও একই ধরনের আন্দোলনের প্রবণতা দেখা গিয়েছিল।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সাম্প্রতিক আন্দোলনে অনেক অছাত্রও অংশ নিয়েছে। তবে সরকার এখন পর্যন্ত বিষয়টিকে গুরুতরভাবে দেখছে না বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন
- • ক্রীড়া কার্যক্রমে নতুন নির্দেশনা, রিপোর্ট চাইছে মাউশি
- • ইরানের সামরিক স্থাপনায় আবারও হামলার দাবি সেন্টকমের
- • হরমুজ সংকটে যুদ্ধ নয়, আলোচনার আহ্বান ভ্যান্সের
- • ১০ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
- • ফাইনালের আগেই ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- • যুদ্ধের মাঝেই আলোচনার বার্তা, ট্রাম্পের নতুন দাবি
- • কাপ্তাই লেকের পানি বৃদ্ধি: শনিবার ১৬টি স্পিলওয়ে গেট খুলবে
- • বিশ্বকাপ ফাইনালের আগে স্পেনকে নিয়ে মুখ খুললেন মেসি
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- • ২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু
- • নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল
- • বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন
- • ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০
- • বিশ্বকাপে আর্জেন্টিনা সমর্থনের কারণ মেসি নন: নেতানিয়াহু
