গৃহকর্মীদের বাধ্যতামূলক নিবন্ধনের বিধান বাস্তবায়নে হাইকোর্টের রুল
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬, ০১:৩৫
কাযর্কর একটি নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে গৃহকর্মীদের ‘নিবন্ধন’ বাধ্যতামূলক করার প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। ১৯৬১ সালের গৃহকর্মী নিবন্ধন অধ্যাদেশ অনুসারে গৃহকর্মীদের জন্য ‘বাধ্যতামূলক নিবন্ধন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা’ বাস্তবায়নে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে। একই সঙ্গে রিটে উল্লেখিত সুপারিশ অনুযায়ী ‘বাধ্যতামূলক নিবন্ধন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা’ বাস্তবায়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
এক রিট আবেদনে প্রথামিক শুনানির পর বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ গতকাল রবিবার এই রুল দেন।
আইনসচিব, শ্রম এবং কর্মসংস্থার মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্রসচিব, শ্রম অধিদপ্তরের মহাপরিচালককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী খাদিজাতুল কোবরা; যিনি গত জানুয়ারিতে এই রিট করেছিলেন।
সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, “গত বছর ৫ ডিসেম্বরে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় মা-মেয়েকে হত্যা করা হয়েছিল। সে সময় এই হত্যাকাণ্ড বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছিল। হত্যাকারী ছিলেন ওই বাসারই গৃহকর্মী। এই হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর যুক্ত করে বিবাদীদের আইনি নোটিশ পাঠিয়েছিলাম। সেই নোটিশে ১৯৬১ সালের গৃহকর্মী নিবন্ধন অধ্যাদেশ অনুসারে গৃহকর্মীদের জন্য ‘বাধ্যতামূলক নিবন্ধন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা’ বাস্তবায়নের অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু কোনো পদক্ষেপ না নেওয়ায় পরে ৩১ জানুয়ারি হাইকোর্টে রিট আবেদন করি। গতকাল সেই রিটে শুনানির পর রুল দিয়েছেন হাইকোর্ট।”
১৯৬১ সালের গৃহকর্মী নিবন্ধন অধ্যাদেশে রাজধানী ঢাকার নির্দিষ্ট কয়েকটি এলাকার কথা উল্লেখ রয়েছে। এলাকাগুলো হচ্ছে- ঢাকা কতোয়ালী, সূত্রাপুর, লালবাগ, রমনা ও তেজগাঁও। বিদ্যমান অধ্যাদেশ অনুসারে এসব এলাকার বাসা বাড়িতে কাজ করা গৃহকর্মীদের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। তেবে অধ্যাদেশে এ-ও উল্লেখ করা হয়েছে যে, সরকার গেজেট জারির মাধ্যমে অন্য এলাকা অন্তর্ভুক্ত করতে পারবে।
রিটকারী আইনজীবী বলেন, “নির্দিষ্ট এলাকা হিসেবে অধ্যাদেশে যে কয়টা এলাকার উল্লেখ আছে, সেইসব এলাকাতেও অধ্যাদেশের বাস্তবায়ন নেই। যেহেতু রাজধানী ঢাকাসহ সারা দেশে গৃহকর্মীদের দ্বারা হত্যাকাণ্ডের মত নানা অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটছে, তাই রিট আবেদনে এলাকার পরিধি বাড়ানোসহ সুপারিশ তুলে ধরে এই বিষয়েও রুল চেয়েছিলাম। আদালত এ বিষয়েও রুল দিয়েছেন।”
১৯৬১ সালের গৃহকর্মী নিবন্ধন অধ্যাদেশের কার্যকর প্রয়োগ বা বাস্তবায়নের জন্য গেজেট জারির মাধ্যমে ‘নির্দিষ্ট এলাকা’র পরিধি বাড়াতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে বলে জানান আইনজীবী খাদিজাতুল কোবরা।
আরও পড়ুন
- • এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি
- • ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, এক নম্বর স্থান হারাল আর্জেন্টিনা
- • কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির
- • কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের
- • মামলাজট কমাতে মামলা দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু
- • প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল ভারত, কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি
- • রাজধানীতে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ
- • ২০২৭ সালের হজের সরকারি দুই প্যাকেজ ঘোষণা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
