২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৪:৪৯

শিরোনাম
এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল

হাইকোর্টে জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

হাইকোর্টে জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫ মার্চ, ২০২৬, ১৯:০২

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৫ মার্চ) তার জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। খবর বাসসের।

এর আগে ২০২৫ সালের ১৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল। পরে তাকে উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ১৫ ডিসেম্বর সিএমএম আদালতে তার জামিন আবেদন করা হলেও তা নামঞ্জুর হয়। এরপর গত ২২ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালতও তার জামিন নামঞ্জুর করেছিলেন।

গত বছরের ডিসেম্বর থেকে কারাগারে থাকা এই সাংবাদিকের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট তামান্না ফেরদৌস। জামিন মঞ্জুরের ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন