২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:০০

শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ১৩:৪৭

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত একাধিক বিবৃতিতে আইআরজিসি দাবি করে, হামলায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রযুক্তিগত অবকাঠামো, রাডার ব্যবস্থা, স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র এবং ড্রোন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এ তথ্য জানিয়েছে আলজাজিরা

আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত প্রথম বিবৃতিতে আইআরজিসি জানায়, কুয়েতে মার্কিন বাহিনীর একটি দূরপাল্লার রাডার কেন্দ্র, টেলিযোগাযোগ কেন্দ্র, স্যাটেলাইট সিগন্যাল গ্রহণ ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডারে সফল হামলা চালানো হয়েছে। এছাড়া আলি আল-সালেম বিমানঘাঁটির একটি এমকিউ-৯ ড্রোন হ্যাঙ্গারে হামলায় একাধিক সামরিক ড্রোন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়।

এর কিছুক্ষণ পর দ্বিতীয় এক যৌথ বিবৃতিতে আইআরজিসি জানায়, আহমেদ আল-জাবের ঘাঁটির আগাম সতর্কীকরণ রাডার, এফপিএস-১১৭ রাডার, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং আকাশ প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র লক্ষ্য করে আরও হামলা চালানো হয়েছে।

আইআরজিসির দাবি, পরবর্তী ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান সহজ করতে যুক্তরাষ্ট্রের রাডার নজরদারি ও প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করাই ছিল এই হামলার মূল উদ্দেশ্য।

এদিকে পৃথক এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনীও সমান্তরাল সামরিক অভিযানের কথা জানিয়েছে। তাদের দাবি, কুয়েতে মার্কিন বাহিনীর তিনটি কৌশলগত স্থাপনায় ‘কামিকাজে ড্রোন’ দিয়ে হামলা চালানো হয়েছে।

ইরানের সেনাবাহিনীর দাবি অনুযায়ী, এসব হামলায় ক্যাম্প আরিফজানের প্রশাসনিক ভবন ও দিকনির্ণয়কারী অ্যান্টেনা, ক্যাম্প আল-আদিরির হেলিকপ্টার পার্কিং এলাকা এবং আহমেদ আল-জাবের ঘাঁটির সেনা আবাসন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের সশস্ত্র বাহিনী বলেছে, অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও তৎপরতাই আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত করছে। দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার লক্ষ্যেই এসব সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে তারা।

তবে আইআরজিসি ও ইরানের সেনাবাহিনীর এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) বা কুয়েত কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

আরও পড়ুন