সাবেক প্রতিমন্ত্রী জাহিদসহ ১৪ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ হাইকোর্টের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:১৫
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের সময় বিএনপি প্রার্থীর এক কর্মীকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে সাবেক মন্ত্রী, পুলিশ কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউল আলম খান পলাশের আবেদনের পরিপ্রেক্ষিতে মুখ্য মহানগর হাকিম মো. জহির উদ্দিন এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন বরিশাল-৫ আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, বরিশাল মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. রুহুল আমিন, ওই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও তৎকালীন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। এ ছাড়া পুলিশ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের আরও ১১ জন কর্মকর্তা-কর্মচারী আসামি হয়েছেন।
আবেদনে বাদী পলাশ উল্লেখ করেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ার প্রচারে যেতে পারেননি। সেসময় প্রার্থীর সার্বক্ষণিক কার্যক্রমে তিনি সম্পৃক্ত ছিলেন। একদিন সদর উপজেলার চন্দ্রমোহন এলাকায় প্রচারপত্র বিতরণে যাওয়ার পথে তিন দিক থেকে স্পিডবোটে ধাওয়া করা হয়।
পলাশের অভিযোগ, বিশ্বাসের হাট এলাকায় পৌঁছালে নদীর ভেতর থেকে সাদা পোশাকের পুলিশ তাকে অপহরণ করে। চোখ বেঁধে একটি অজ্ঞাত স্থানে নিয়ে রেখে নির্যাতন করা হয়। পরে তাকে বরিশাল মহানগর পুলিশের বন্দর থানায় নেওয়া হয় এবং দুই থেকে তিনটি মামলায় আসামি করা হয়।
মামলার বাদী পলাশ বলেন, ওই নির্যাতনের প্রভাব এখনো শরীরে রয়ে গেছে। এখনো ব্যথা অনুভব করি।
আদালতের নির্দেশে এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আরও পড়ুন
- • মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা
- • প্রেম ভাঙতেই অভিনেতাকে জুতাপেটা করলেন অনুপমা!
- • ৫ লাখ ১৩ হাজার টাকায় বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা
- • ইউনানে ৫ মাত্রার ভূমিকম্প, কাঁপল স্পেনও
- • রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা যেসব অঞ্চলে
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ
- • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
