জুলাই সনদ বাস্তবায়ন স্থগিতের রিট,শুনানি রবিবার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:৪৩
জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন স্থগিত চেয়ে হাইকোর্টে যে রিট আবেদন করা হয়েছে, আগামী রবিবার সেই রিটে শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের দ্বৈত বেঞ্চ শুনানির এদিন ধার্য করেন। আইনজীবীরা জানিয়েছেন, আজ (বুধবার) রিটটি শুনানিতে উঠেছিল। কিন্তু রিটকারী আইনজীবী উপস্থিত না থাকায় রাষ্ট্রপক্ষ শুনানি পেছানোর আরজি জানায়। তখন আদালত শুনানি পিছিয়ে রবিবার শুনানির দিন ধার্য করেন।
জুলাই জাতীয় সনদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে গত ১৮ ফেব্রুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূছ আলী আকন্দ। রিটে জুলাই সনদের বাস্তবায়ন স্থগিত চাওয়া হয়।
গত বছর ১৭ অক্টোবর জাতীয় ঐকমত্য কমিশন প্রণীত ‘জুলাই জাতীয় সনদ-২০২৫ (৩১ অক্টোবর সংশোধিত)’ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণার পাশাপাশি কেন তা বাতিল করা হবে না, তা জানতে রুল চাওয়া হয়েছে রিটে। এতে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব, লেজেসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, জাতীয় ঐকমত্য কমিশন, প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়েছে।
চব্বিশের গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে দেশের রাজনীতির গুণগত পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়, সেই আকাঙ্ক্ষাকে আইনি ও রাজনৈতিক ভিত্তি দিতেই জুলাই জাতীয় সনদ প্রণয়নের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এর জন্য গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন। গত বছর ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজসহ কমিশনের সদস্যরাও জুলাই সনদে স্বাক্ষর করেন। আর বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৪টি রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে এতে স্বাক্ষর করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপির সরকার গঠনের আগের দিন গত ১৬ ফেব্রুয়ারি জুলাই সনদে স্বাক্ষর করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই সনদের আলোকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয় গণভোট।
আরও পড়ুন
- • এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি
- • ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, এক নম্বর স্থান হারাল আর্জেন্টিনা
- • কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির
- • কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের
- • মামলাজট কমাতে মামলা দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু
- • প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল ভারত, কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি
- • রাজধানীতে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ
- • ২০২৭ সালের হজের সরকারি দুই প্যাকেজ ঘোষণা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
