খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬, ০৯:২৭
ইরানের রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যকে ঘিরে ভিড় করেছেন হাজারো মানুষ। জানাজায় অংশ নিতে ভোর থেকেই কমপ্লেক্সের বাইরে দীর্ঘ সারিতে অপেক্ষা করতে দেখা যায় তাঁদের। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
স্থানীয় সময় সকাল ৬টায় সাধারণ মানুষের জন্য গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্স খুলে দেওয়ার কথা থাকলেও তার আগেই সেখানে জড়ো হতে শুরু করেন শোকাহত মানুষ। ভোর থেকে অনেকেই লাইনে দাঁড়িয়ে শেষবারের মতো খামেনিকে শ্রদ্ধা জানানোর অপেক্ষা করেন।
চলমান যুদ্ধের শুরুর দিকে মার্কিন-ইসরায়েলি হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই হামলায় তাঁর পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারান। তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সেই তাঁর জানাজা ও শেষকৃত্যের আয়োজন করা হয়েছে।
লাইনে অপেক্ষমাণ সোমাইয়ে হামেদি নামের এক নারী এএফপিকে বলেন, ‘আমরা আমাদের নেতাকে শেষ বিদায় জানাতে চাই। তাই এভাবে অপেক্ষা করা আমাদের জন্য কষ্টের বা কঠিন কিছু নয়।’
আরও পড়ুন
- • ঘানার তান্ত্রিকের ব্যবসায় লাল বাতি জ্বালাল মেসি
- • সরকারি চাকরিতে বেতন বৃদ্ধি: মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ অর্থনীতিবিদদের
- • সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, সন্ধ্যার পর বৃষ্টির আভাস
- • রাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা, ৯ অঞ্চলের নদীবন্দরে সতর্কবার্তা
- • রেকর্ড তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, বাড়ছে মৃত্যুর মিছিল
- • আজ খামেনিকে শ্রদ্ধা জানাতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত গ্র্যান্ড মোসাল্লা মসজিদ
- • বাংলাদেশের গম আমদানির সবচেয়ে বড় উৎসে পরিণত হয়েছে আর্জেন্টিনা
- • চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি
- • শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান ও পাকিস্তান
