১২ জুন ২০২৬, শুক্রবার, ০০:১৭

শিরোনাম
আবারো দেশে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ শিক্ষায়, সবচেয়ে কম ত্রাণে সরকারি চাকরিজীবিদের নতুন বেতন কাঠামো, বাড়তি ৪৬৪১ কোটি বরাদ্দ বাজেটে চমক, আসছে ৮ বড় জনকল্যাণ উদ্যোগ বাজেটে দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর ঘোষণা রাষ্ট্রপতির স্বাক্ষরে চূড়ান্ত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রত্যেক নাগরিকের জন্য ই-হেলথ কার্ড, গঠিত হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল জীবনযাত্রার ব্যয় কমাতে করছাড়, কমতে পারে নিত্যপণ্য ও চিকিৎসা খরচ

যান্ত্রিক ত্রুটিতে পাকিস্তানি সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই

যান্ত্রিক ত্রুটিতে পাকিস্তানি সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ১৩:০৫

পাকিস্তানের আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে উড্ডয়নের পরপরই দেশটির সেনাবাহিনীর একটি ‘এমআই-১৭’ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বুধবার (১০ জুন) ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা সব আরোহী নিহত হয়েছেন।

পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়, উড্ডয়নের পরপরই আকাশযানটি বিধ্বস্ত হয় এবং কোনো আরোহী বেঁচে নেই।

প্রাথমিক তথ্যানুযায়ী, যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ উদ্ঘাটনে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির গভীর শোক প্রকাশ করেছেন। তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এমআই-১৭ রুশ প্রযুক্তিতে নির্মিত একটি মাঝারি পাল্লার সামরিক হেলিকপ্টার, যা সাধারণত মালামাল পরিবহন ও সেনা পরিবহনে ব্যবহৃত হয়।

আরও পড়ুন