হরমুজ বন্ধের ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ১০:৪০
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ২ ডলারের বেশি বেড়েছে। ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধের ঘোষণা দেয় তেহরান।
বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ২.৪৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৫.৪০ ডলারে পৌঁছেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২.৮৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯২.৬৩ ডলারে উঠেছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজসহ সব ধরনের নৌযানের জন্য হরমুজ প্রণালি বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১১ জুন) এক ঘোষণায় তারা এ সিদ্ধান্ত জানায়।
যৌথ সামরিক কমান্ড সতর্ক করে বলেছে, কোনো জাহাজ যদি ওই প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করে, তবে তার ওপর গুলি চালানো হতে পারে।
এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে তেহরান বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে থাকা দুটি জাহাজে হামলা চালানোর দাবি করেছে।
মার্কিন সামরিক বাহিনীর দাবি, বুধবার (১০ জুন) গভীর রাতে ট্রাম্পের নির্দেশে এসব হামলা চালানো হয়। ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী, এটি ছিল ইরানের ‘অব্যাহত ও অযৌক্তিক আগ্রাসনের’ জবাব।
তথ্যসূত্র: আল জাজিরা
আরও পড়ুন
- • প্রকাশিত হলো এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা
- • ইরানের তেলবাহী জাহাজে আবারও মার্কিন হামলা
- • বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে স্পিকারের অভিনন্দন
- • আবারো দেশে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
- • সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস যেসব জেলায়
- • দলকে জিতিয়ে হাসপাতালে অধিনায়ক মিরাজ
- • ঐতিহাসিক সিরিজ জয়ে টাইগারদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
- • খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ অগ্নিকান্ড
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
