ইসরায়েলের দুই বিমানঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ১৫:১৭
ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবস্থিত দুটি বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার ভোরে ‘অপারেশন নাসর’ বা ‘বিজয় অভিযান’ নামে এই সামরিক অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, ‘ইয়া হায়দার কাররার’ সাংকেতিক নাম ব্যবহার করে তাদের এয়ারোস্পেস ফোর্স নেভাতিম বিমানঘাঁটি এবং তেল নফ বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইরানের তিনটি অঞ্চলে রাডার স্থাপনায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।
আইআরজিসি আরও দাবি করেছে, অভিযানের সময় দ্রুত প্রতিক্রিয়া এবং লক্ষ্যবস্তুর পরিধি বাড়ানোর কৌশল ব্যবহার করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, তাদের সব যুদ্ধ ও অপারেশন ইউনিট সর্বাত্মক প্রস্তুত রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে।
এর আগে ইরান ও ইসরায়েল–এর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাম্প্রতিক এই সংঘাতকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে।
আরও পড়ুন
- • হোয়াটসঅ্যাপে ইসরায়েলি হামলা, আইনি পথে মেটা
- • রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু
- • ফাউলের অভিনয় করলে দেখতে হবে হলুদ কার্ড
- • এবার নিখোঁজ রামিসার প্রতিবেশী
- • হাসনাতের উদ্যোগে দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থীর সংসদ পরিদর্শন
- • ফ্রি গুগল এআই সুবিধা দিচ্ছে টেকনো
- • ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু
- • আর্জেন্টিনার বেস ক্যাম্পের কাছে হামলা, নিরাপত্তাহীণতায় বিশ্বকাপ
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • বাকস্বাধীনতা কোথায়?
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
