ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১৫, আহত শতাধিক
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ১৩:৫৮
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।
সোমবার (৮ জুন) ফিলিপাইন সিভিল ডিফেন্স দপ্তরের বরাতে এ তথ্য জানানো হয়। ভূমিকম্পের পর পুরো অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং উপকূলীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
আঞ্চলিক সিভিল ডিফেন্স দপ্তরের পরিচালক রদ্রিগো সোসমেনিয়া জানান, নিহতদের মধ্যে ১২ জন সোক্সসার্জেন অঞ্চলের বাসিন্দা। এই অঞ্চলটি দক্ষিণ কোটাবাতো, সুলতান কুদারাত, সারাঙ্গানি ও জেনারেল সান্তোস সিটি নিয়ে গঠিত। বাকি তিনজন দাভাও অক্সিডেন্টাল প্রদেশে নিহত হয়েছেন।
তিনি আরও জানান, অন্তত ১২৯ জন গুরুতর আহত হয়েছেন এবং তাঁদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৩৭ মিনিটে সারাঙ্গানি প্রদেশের উপকূলীয় এলাকায় ভূপৃষ্ঠের প্রায় ৫৫ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প আঘাত হানে। এতে জেনারেল সান্তোস সিটি ও আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কয়েকটি ভবন, স্কুল এবং একটি ফাস্টফুড চেইনের রেস্তোরাঁ ধসে পড়েছে বলে বিভিন্ন ভিডিও ও প্রতিবেদনে জানা গেছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে নিরাপত্তার স্বার্থে জেনারেল সান্তোস আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ফিলিপাইনের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। সেনাবাহিনী ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।
দেশটির প্রেসিডেন্ট ফের্দিনান্দ মার্কোস জুনিয়র দুর্গতদের সহায়তার আশ্বাস দিয়ে উপকূলীয় এলাকার বাসিন্দাদের সুনামি সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন
- • হোয়াটসঅ্যাপে ইসরায়েলি হামলা, আইনি পথে মেটা
- • রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু
- • ফাউলের অভিনয় করলে দেখতে হবে হলুদ কার্ড
- • এবার নিখোঁজ রামিসার প্রতিবেশী
- • হাসনাতের উদ্যোগে দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থীর সংসদ পরিদর্শন
- • ফ্রি গুগল এআই সুবিধা দিচ্ছে টেকনো
- • ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু
- • আর্জেন্টিনার বেস ক্যাম্পের কাছে হামলা, নিরাপত্তাহীণতায় বিশ্বকাপ
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • বাকস্বাধীনতা কোথায়?
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
