সমুদ্র থেকে আটক ১৫ পাচারকারী, উদ্ধার ১৫৩ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ মার্চ, ২০২৬, ২১:০৭
সেন্ট মার্টিনের গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ১৫ জন মানবপাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি করে রাখা নারী ও শিশুসহ ১৫৩ জনকে উদ্ধার করা হয়।
রবিবার (১ মার্চ) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নারী, পুরুষ, শিশুসহ বিপুলসংখ্যক ব্যক্তি সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্রে অবস্থান করছে। পরে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ‘অপারেশন সমুদ্র প্রহরা’য় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ।
অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দিলে সেটি অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে সেন্ট মার্টিনের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করতে সক্ষম হন।
আটক বোটে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারের সময় নারী ও শিশুসহ ১৫৩ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। একই সঙ্গে ১৫ জন মানব পাচারকারীকে আটক করা হয়।
উদ্ধারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ পাচারকারী চক্র উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি এবং স্বল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সাগরপথে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করছিল।
উদ্ধার করা ব্যক্তি ও আটক মানব পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মানব পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন
- • গোল্ডেন বুট-বল-গ্লাভের দৌড়ে এগিয়ে কারা
- • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩
- • ১,২০০ কমলা গাছ কাটার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে
- • ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের আঘাত
- • তারকাদের আড়ালে স্পেনের আসল স্থপতি লুইস দে লা ফুয়েন্তে
- • ইসলামে তালাক: শেষ সমাধান, প্রথম নয়
- • পাসপোর্টের নকশায় পরিবর্তন, থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
- • মার্কিন এলইউসিএএস ড্রোন ভূপাতিত করল ইরান
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত ৭ জেলা, প্রাণহানি বেড়ে ৫১
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে ফ্রান্স
