২০ জুলাই ২০২৬, সোমবার, ১৭:৩৭

শিরোনাম
ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে থার্ড টার্মিনাল: বেবিচক সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের দ্বিতীয় দিনের অভিযান আবারও গ্রেফতার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন ভারতের কাছে আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তরের অনুরোধ ঢাকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, শ্রম খাতে সহযোগিতা জোরদারের আশ্বাস ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের ছবি

সীমান্তের ইছামতির পাড় থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

সীমান্তের ইছামতির পাড় থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬, ২২:৫৮

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ইছামতি নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গ্রাম পলিয়ানপুরের ইছামতি নদীর পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ভারতীয় সীমান্ত সংলগ্ন ইছামতি নদীর তীরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছুই জানা জানা যায়নি।’

তিনি আরো বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

আরও পড়ুন