২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তদন্ত চলছে: তথ্যমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ১৩:০৮
২০২২ সালের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারকে কেন্দ্র করে প্রায় ১৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তার দাবি, ওই বিশ্বকাপে ফিফার পাওনা পরিশোধের বাইরে বিপুল অঙ্কের অর্থ মধ্যস্বত্বভোগীদের হাতে চলে যায়।
রোববার (১৯ জুলাই) সচিবালয়ে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ সম্প্রচার বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তথ্যমন্ত্রী বলেন, ২০২২ বিশ্বকাপে ফিফার পাওনা ৩ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করা হলেও এর বাইরে প্রায় ১৪০ কোটি টাকা মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে লুটপাট হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বর্তমানে তদন্ত কার্যক্রম চলমান।
তিনি বলেন, ২০২৬ সালের বিশ্বকাপ সম্প্রচারের ক্ষেত্রে ভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয়েছে। এবার ফিফার পাওনা ৩ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার সাব-লাইসেন্সিংয়ের মাধ্যমে আদায় করা হয়েছে। এছাড়া অবশিষ্ট আরও ২ থেকে ৩ কোটি টাকাও একই প্রক্রিয়ায় আদায় হবে বলে আশা করা হচ্ছে।
জহির উদ্দিন স্বপনের দাবি, এর ফলে ২০২৬ সালের বিশ্বকাপ সম্প্রচারে সরকারের ব্যয় কার্যত শূন্যের কোটায় নেমে এসেছে।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিশ্বকাপ সম্প্রচারের নামে দুর্নীতি হয়েছে এবং মধ্যস্বত্বভোগীরা বিপুল অর্থ আত্মসাৎ করেছে। একই সঙ্গে তিনি দাবি করেন, বিদ্যুৎ খাতেও আইন প্রণয়নের মাধ্যমে দুর্নীতির সুযোগ সৃষ্টি করা হয়েছিল।
তথ্যমন্ত্রী আরও জানান, আগামীতে বিশ্বকাপ সম্প্রচারে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, ব্যয় আরও কমানো এবং সম্প্রচার কার্যক্রমকে অধিক লাভজনক করার লক্ষ্যে কাজ করছে সরকার।
আরও পড়ুন
- • ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের আঘাত
- • তারকাদের আড়ালে স্পেনের আসল স্থপতি লুইস দে লা ফুয়েন্তে
- • ইসলামে তালাক: শেষ সমাধান, প্রথম নয়
- • পাসপোর্টের নকশায় পরিবর্তন, থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
- • মার্কিন এলইউসিএএস ড্রোন ভূপাতিত করল ইরান
- • বিশ্বকাপ ফাইনালে তারকাদের জমকালো হাফটাইম শো
- • ফাইনালে আর্জেন্টিনাকেই এগিয়ে রাখলেন শান্ত
- • গ্যাসের দাম বাড়ানোর নতুন তোড়জোড়
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • আগামী ২৪ ঘণ্টায় দেশের ১৯ জেলায় বজ্র ঝড়ের পূর্বাভাস
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত ৭ জেলা, প্রাণহানি বেড়ে ৫১
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
