২০ জুলাই ২০২৬, সোমবার, ১৫:২২

শিরোনাম
জ্বালানি আমদানির বাড়তি ব্যয়ে বিদ্যুৎ উৎপাদন খরচও বেড়েছে :জ্বালানিমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের দ্বিতীয় দিনের অভিযান আবারও গ্রেফতার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন ভারতের কাছে আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তরের অনুরোধ ঢাকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, শ্রম খাতে সহযোগিতা জোরদারের আশ্বাস ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের ছবি সমুদ্রে উদ্ধার অভিযান জোরদারে কোস্টগার্ডে যুক্ত হচ্ছে আধুনিক হেলিকপ্টার

বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, বাংলাদেশেও দেখা দিয়েছে বিভ্রাট

বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, বাংলাদেশেও দেখা দিয়েছে বিভ্রাট

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ১৪:৪৩

মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। এতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটি ব্যবহার করতে গিয়ে সমস্যার মুখোমুখি হয়েছেন।

রোববার (১৯ জুলাই) দুপুরের পর থেকে এই সমস্যা শুরু হয়। অনেক ব্যবহারকারী জানিয়েছেন, তারা ফেসবুকে লগইন করতে পারছেন না। এছাড়া কারও ক্ষেত্রে অ্যাপ ও ওয়েবসাইট স্বাভাবিকের তুলনায় ধীরগতিতে লোড হচ্ছে, আবার অনেকের নিউজ ফিড আপডেট হচ্ছে না।

ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমের অন্যান্য প্ল্যাটফর্মে এ নিয়ে অভিযোগ জানাতে শুরু করেছেন। বিভ্রাটের কারণে অনেকেই ফেসবুকের বিভিন্ন ফিচার ব্যবহার করতে পারছেন না।

তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এই প্রযুক্তিগত সমস্যার কারণ সম্পর্কে মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। বিভ্রাট কতক্ষণ স্থায়ী হবে, সে বিষয়েও কোনো তথ্য জানানো হয়নি।

প্রযুক্তিগত সমস্যার সমাধানে মেটার প্রকৌশলীরা কাজ করছেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন