১৯ জুলাই ২০২৬, রবিবার, ১২:৪৫

শিরোনাম
প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে সিলেটে খনন হচ্ছে নতুন ৩ কূপ দুই দিনের সফরে ঢাকায় আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২০২৬’ শুরু আজ রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানী থেকে ফিটনেসবিহীন ও পরিবেশ দূষণকারী যান দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৮ জুলাই: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে তীব্র হয় আন্দোলন

৫জি বিস্তারে বড় পরিকল্পনার কথা জানাল সরকার

৫জি বিস্তারে বড় পরিকল্পনার কথা জানাল সরকার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ মে, ২০২৬, ১৮:৩৬

রাজধানীতে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস-২০২৬ উদযাপনে দেশের ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করা, ৫জি সম্প্রসারণ ও সাইবার নিরাপত্তা নিয়ে বড় পরিকল্পনার কথা জানিয়েছে সরকার।

রোববার (১৭ মে) আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে আয়োজিত অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, দেশে বর্তমানে মোবাইল সংযোগ ১৮ কোটি ৮৪ লাখ এবং ইন্টারনেট গ্রাহক ১৩ কোটি ৩৬ লাখে পৌঁছেছে। দেশের ৯৯ শতাংশ জনগোষ্ঠী এখন ৪জি নেটওয়ার্কের আওতায় রয়েছে।

তিনি জানান, এআই, সাইবার নিরাপত্তা, সেমিকন্ডাক্টর, ডেটা সেন্টার ও স্টার্টআপ খাত শক্তিশালী করে বাংলাদেশকে প্রযুক্তি উৎপাদন ও রপ্তানিকারক দেশে রূপান্তরের লক্ষ্য নিয়েছে সরকার।

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.) বলেন, বিশ্বে বর্তমানে প্রায় সাড়ে ১৭ লাখ কিলোমিটার সাবমেরিন ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে ৯৯ শতাংশ ডাটা ট্রাফিক পরিচালিত হচ্ছে। ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় আরও নিরাপদ ও সহনশীল ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রীর আইসিটি ও বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ জানান, আগামী পাঁচ বছরের মধ্যে সারাদেশে শক্তিশালী ৫জি নেটওয়ার্ক ও বিস্তৃত ফাইবার অপটিক অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ‘এক নাগরিক, এক ওয়ালেট, এক আইডি’ এবং জাতীয় ডেটা ব্যাংক বাস্তবায়নের উদ্যোগও নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ডিজিটাল নিরাপত্তা, নারী ও শিশুদের সুরক্ষা, পেপারলেস প্রশাসন, এআই ও আইওটি ব্যবহারের সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়।

দিবসটি উপলক্ষে বিটিআরসি প্রাঙ্গণে দুই দিনব্যাপী প্রযুক্তি মেলায় ৩০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

আরও পড়ুন