১৯ জুলাই ২০২৬, রবিবার, ১২:৪৯

শিরোনাম
প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে সিলেটে খনন হচ্ছে নতুন ৩ কূপ দুই দিনের সফরে ঢাকায় আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২০২৬’ শুরু আজ রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানী থেকে ফিটনেসবিহীন ও পরিবেশ দূষণকারী যান দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৮ জুলাই: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে তীব্র হয় আন্দোলন

লেবাননে ইসরাইলি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় ঢাকার তীব্র নিন্দা

লেবাননে ইসরাইলি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় ঢাকার তীব্র নিন্দা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ মে, ২০২৬, ১৫:০৩

দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর হামলায় সাতক্ষীরার দুই বাংলাদেশি যুবক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার (১২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার মো. নাহিদুল ইসলাম নাহিদ। সোমবার (১১ মে) দক্ষিণ লেবাননের একটি এলাকায় ইসরাইলি হামলায় তারা নিহত হন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা প্রকাশ করেছে সরকার। একই সঙ্গে বৈরুতে বাংলাদেশ দূতাবাস স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলমান সংঘাত ও বেসামরিক মানুষের প্রাণহানিতে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে ঢাকা।

সরকার জানিয়েছে, নিহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

আরও পড়ুন