২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২১:৪৯

শিরোনাম
রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

সৌদি আরব থেকে রেমিট্যান্স পাঠানোর খরচ কমানোর আহ্বান গভর্নরের

সৌদি আরব থেকে রেমিট্যান্স পাঠানোর খরচ কমানোর আহ্বান গভর্নরের

প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৫, ২০:০৭

সৌদি আরব থেকে প্রবাসী আয় (রেমিট্যান্স) পাঠানোর খরচ ৬ থেকে ১০ শতাংশ থেকে কমিয়ে আনার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। মঙ্গলবার (৭ অক্টোবর) সৌদি-বাংলাদেশি বিজনেস কাউন্সিলের (এসএবিসিসিআই) উদ্বোধনী সম্মেলনে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, সৌদি আরব বাংলাদেশের প্রবাসী আয়ের সবচেয়ে বড় উৎস। তাই দুই দেশের কেন্দ্রীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া আরও সহজ ও সাশ্রয়ী করা প্রয়োজন।

বাংলাদেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারের পথে এগোচ্ছে উল্লেখ করে তিনি সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) মতো বড় তহবিলকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশের পুঁজিবাজারে সৌদি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা জানান, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও তা কাজে লাগানো যায়নি। নবগঠিত এই যৌথ চেম্বার তৈরি পোশাক, কৃষি, তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানি এবং বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়াতে কাজ করবে।

আরও পড়ুন