১৯ জুলাই ২০২৬, রবিবার, ২০:৩৫

শিরোনাম
'জুলাই চেতনা' বিক্রি করে রাজনীতি বেশিদিন টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ সবুজ গণপরিবহনে বড় উদ্যোগ, ইলেকট্রিক বাসের জন্য ৪০০ কোটি টাকা চাইল বিআরটিসি জুলাই সনদ বাস্তবায়নের বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে সিলেটে খনন হচ্ছে নতুন ৩ কূপ দুই দিনের সফরে ঢাকায় আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২০২৬’ শুরু আজ

পহেলা বৈশাখে খালেদা জিয়াকে স্মরণ করলেন মির্জা ফখরুল

পহেলা বৈশাখে খালেদা জিয়াকে স্মরণ করলেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬, ২৩:২১

বছর ঘুরে আবারও এসেছে পহেলা বৈশাখ। বাংলা নববর্ষের এই দিনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্মরণ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন প্রয়াত খালেদা জিয়াকে।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি একটি পুরোনো ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, একটি অনুষ্ঠানে তিনি কবিতা আবৃত্তি করছেন এবং পেছনে বসে তা মনোযোগ দিয়ে শুনছেন খালেদা জিয়া।

ছবিটি যে একটি পহেলা বৈশাখের অনুষ্ঠানের, সেটিও উল্লেখ করেন তিনি। ক্যাপশনে মির্জা ফখরুল লেখেন, এদিন ছিল একটি পহেলা বৈশাখের অনুষ্ঠান। আমি আবৃত্তি করেছিলাম। ম্যাডামকে সব সময় খুব মনে পড়ে। আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন। 

এর আগে তিনি দেশবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছাও জানান। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, নববর্ষের প্রথম প্রহরে দেশের সব সমর্থক, শুভানুধ্যায়ী ও নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

তিনি আরও বলেন, এই উৎসব হোক বৈরিতা ও দ্বন্দ্বমুক্ত, সবার হৃদয়ে ছড়িয়ে পড়ুক প্রাণ-প্রাচুর্য। পহেলা বৈশাখ সংহতির প্রতীক, যা নতুন বছরকে বরণ করে নেওয়ার আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে।

বাংলা নববর্ষকে তিনি জাতীয় জীবনের একটি আলোকিত ও আনন্দঘন উৎসব হিসেবে উল্লেখ করে বলেন, নতুন বছর মানেই অতীতের ব্যর্থতা পেছনে ফেলে নতুন উদ্দীপনায় সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার অঙ্গীকার।

আরও পড়ুন