১৯ জুলাই ২০২৬, রবিবার, ২০:৩৩

শিরোনাম
'জুলাই চেতনা' বিক্রি করে রাজনীতি বেশিদিন টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ সবুজ গণপরিবহনে বড় উদ্যোগ, ইলেকট্রিক বাসের জন্য ৪০০ কোটি টাকা চাইল বিআরটিসি জুলাই সনদ বাস্তবায়নের বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে সিলেটে খনন হচ্ছে নতুন ৩ কূপ দুই দিনের সফরে ঢাকায় আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২০২৬’ শুরু আজ

মোবাইল ব্যাংকিং বন্ধে ভোগান্তিতে জনগণ

মোবাইল ব্যাংকিং বন্ধে ভোগান্তিতে জনগণ

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৩৩

গতকাল (৮ই ফেব্রুয়ারী) থেকে অনলাইন মোবাইল ব্যাংকিংয়ে বিশেষ সীমাবদ্ধতা জারির কথা থাকলেও আজকে থেকে অনলাইন মোবাইল ব্যাংকিং প্রায় বন্ধের পথে৷ ক্যাশ ইন, ক্যাশ আউট, ব্যাংক ট্রান্সফার করা যাচ্ছে না দেশের বহুল ব্যবহৃত সব মোবাইল ব্যাংকিংয়ে। 

যার কারণে সকাল থেকেই রাজধানীসহ দেশের সবত্র ভোগান্তিতে পড়ছে লক্ষাধিক ব্যবহারকারী৷ অনলাইন ফ্রিল্যান্সারা সবচেয়ে বেশি বিপাকে পড়েছে এই শর্তারোপে৷ দেশে আন্তর্জাতিক মানের কোনো পেমেন্ট সিস্টেম না থাকায় প্রায় সব ফ্রিল্যান্সারদের একমাত্র ভরসা হলো নগদ, বিকাশ কিংবা ব্যাংক ট্রান্সফার। 

অনেকের মতে, পূর্বে ব্যবহার সীমাবদ্ধতার নির্দেশ দেয়া হলেও আজকে থেকে পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে লেনদেন। যার ফলে ব্যবসা চরমভাবে ব্যহত হচ্ছে বলে তাদের মতামত। 

জাতীয় নির্বাচন ২০২৬-কে সামনে রেখে অসাধু লেনদেন আটকানোর উদ্দেশ্যে দেশব্যাপী আগামী ৯৬ ঘন্টা অনলাইন ব্যাংকিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।

এতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমএফএস ও এনপিএসবি’র আওতাধীন আইবিএফটি’র মাধ্যমে পিটুপি লেনদেনের অপব্যবহার রোধে সোমবার (৯ ফেব্রুযারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত (৯৬ ঘণ্টা) মোবাইল ব্যাংকিংয়ের ব্যক্তি হিসাবের সীমা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন