০৪ জুলাই ২০২৬, শনিবার, ০৭:৫৪

শিরোনাম
প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল ১৫০ সামরিক কর্মকর্তার পদোন্নতি-সুবিধা ঘোষণা নতুন বেতন কাঠামো নিয়ে যা জানাল সরকার এআই যুগেও নৈতিক সাংবাদিকতার তাগিদ তথ্যমন্ত্রীর রোহিঙ্গা সংকটে নতুন উদ্বেগ, কমছে বৈশ্বিক সহায়তা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৬৫ বিলিয়ন ডলার ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি

ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৪০০ ছাড়াল, নিখোঁজ ৫৫ হাজারের বেশি

ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৪০০ ছাড়াল, নিখোঁজ ৫৫ হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ১৩:২২

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪০০ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে ৫৫ হাজারের বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় জীবিতদের উদ্ধারে বিভিন্ন দেশ থেকে উদ্ধারকারী দল ইতোমধ্যে কাজ শুরু করেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, রাজধানী কারাকাসের কিছু অংশ এবং উপকূলীয় লা গুয়াইরা এলাকায় এখনও উদ্ধার অভিযান চলছে। স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকেরা কয়েকদিন ধরে ধ্বংসস্তূপ থেকে জীবিত ও মরদেহ উদ্ধারে কাজ করছেন। তবে ভারী উদ্ধার সরঞ্জামের অভাব এবং সরকারি সহায়তার সীমিত উপস্থিতি নিয়ে অভিযোগ উঠেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে ১ হাজার ৬০০ জনের বেশি বিদেশি উদ্ধারকর্মী ভেনেজুয়েলায় পৌঁছেছেন। আরও কয়েকটি আন্তর্জাতিক উদ্ধারকারী দল দেশটির উদ্দেশে রওনা হয়েছে।

সরকারের দাবি, শত শত মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। অন্যদিকে বিরোধী পক্ষ-সমর্থিত একটি ওয়েবসাইটে ৫৫ হাজারের বেশি মানুষকে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) আশঙ্কা প্রকাশ করেছে, ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পের ফলে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। এমনটি হলে এটি গত এক শতকে লাতিন আমেরিকার সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পগুলোর একটি হয়ে উঠবে।

এদিকে, ভয়াবহ এই দুর্যোগ অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের জন্যও বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। শনিবার রোমে পোপ লিও নিহতদের আত্মার শান্তি, স্বজনদের সান্ত্বনা এবং উদ্ধারকর্মীদের জন্য প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি ভেনেজুয়েলার জন্য আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্র ইতোমধ্যে জরুরি ত্রাণ সহায়তা পাঠিয়েছে। ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ১৫ কোটি ডলারের সহায়তার প্রতিশ্রুতির পাশাপাশি আগামী এক-দুদিনের মধ্যে আরও বড় সহায়তা প্যাকেজ ঘোষণা করা হতে পারে।

অন্যদিকে, হোয়াইট হাউসের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর যুক্তরাষ্ট্রের সহায়তায় দেশে ফেরার নতুন উদ্যোগ ওয়াশিংটনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। তাদের মতে, ভয়াবহ এই দুর্যোগের মধ্যে রাজনৈতিক উদ্যোগের চেয়ে মানবিক সহায়তাই এখন সবচেয়ে বেশি প্রয়োজন।

সূত্র: রয়টার্স

আরও পড়ুন