ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর আবার কাঁপল ভেনেজুয়েলা, নতুন কম্পনে বাড়ল আতঙ্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ১০:৪৮
শক্তিশালী জোড়া ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির পর আবারও কেঁপে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। শুক্রবার (২৬ জুন) দেশটির উত্তর উপকূলের কাছে ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। খবর আল জাজিরার।
ইউরোপীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা (ইএমএসসি) জানিয়েছে, সর্বশেষ ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর ভেনেজুয়েলার মারাকাই শহরের প্রায় ৬১ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
এর মাত্র দুই দিন আগে, বুধবার (২৪ জুন) সন্ধ্যায় দেশটিতে পরপর ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত অন্তত ৯২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩ হাজার ৩৬০ জন। রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে।
তাৎক্ষণিকভাবে নতুন ভূমিকম্পে অতিরিক্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে রয়টার্সের তথ্য অনুযায়ী, মারাকাই ও রাজধানী কারাকাসের বাসিন্দারা ভূমিকম্পের কম্পন অনুভব করেছেন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) আশঙ্কা করছে, ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষের কারণে শেষ পর্যন্ত মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
ভেনেজুয়েলা সরকারের তথ্য অনুযায়ী, এখনো অন্তত ১৭২ জন ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন। এছাড়া নিখোঁজের সংখ্যা ৫০ হাজারেরও বেশি।
শুক্রবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো জানিয়েছেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঙ্গরাজ্যের কয়েকটি এলাকায় প্রবেশ সীমিত করা হয়েছে, যাতে উদ্ধারকাজ নির্বিঘ্নে পরিচালনা করা যায়।
এদিকে সাধারণ মানুষও উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। অনেকেই নিজেদের ব্যক্তিগত গাড়িকে অস্থায়ী অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করে আহতদের হাসপাতালে পৌঁছে দিচ্ছেন এবং ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে সহযোগিতা করছেন।
উদ্ধারকাজে সমন্বয় বাড়াতে সরকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এর ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে। এর ফলে নিখোঁজ স্বজনদের খোঁজে তথ্য আদান-প্রদান এবং জরুরি সহায়তার সমন্বয় সহজ হয়েছে।
সূত্র: আল জাজিরা
আরও পড়ুন
- • দুর্নীতির দায়ে মলদোভার প্রধানমন্ত্রী মুনতিয়ানুর পদত্যাগ
- • ম্যাচের আগে বড় দুশ্চিন্তা, আর্জেন্টিনা ম্যাচে বৃষ্টি-বজ্রপাতের শঙ্কা
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • ‘আলফা’য় সর্বোচ্চ পারিশ্রমিক আলিয়ার, কত পেলেন অন্যরা?
- • বড় পর্দায় বিশ্বকাপ দেখায় পুলিশের বিশেষ নজরদারি
- • খামেনির দাফনের আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, যুক্তরাষ্ট্রে বৈঠকে সম্মতি
- • প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
- • বাজার নিয়ন্ত্রণে এআই ব্যবহার করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে মার্কিন হামলা, হরমুজে ফের অস্থিরতা
- • ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর আবার কাঁপল ভেনেজুয়েলা, নতুন কম্পনে বাড়ল আতঙ্ক
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
