১৯ জুলাই ২০২৬, রবিবার, ১২:৫৩

শিরোনাম
প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে সিলেটে খনন হচ্ছে নতুন ৩ কূপ দুই দিনের সফরে ঢাকায় আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২০২৬’ শুরু আজ রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানী থেকে ফিটনেসবিহীন ও পরিবেশ দূষণকারী যান দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৮ জুলাই: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে তীব্র হয় আন্দোলন

দেশের যেকোনো দুর্যোগে জনগণের পাশে থাকবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের যেকোনো দুর্যোগে জনগণের পাশে থাকবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ১৪:০৮

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের যেকোনো দুর্যোগে সরকার সবসময় জনগণের পাশে থাকবে। বিএনপি জনগণের জন্য রাজনীতি করে এবং জনগণের কল্যাণে কাজ করাই সরকারের অঙ্গীকার।

শনিবার (১৮ জুলাই) সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ও গৃহহীন ১০০ পরিবারের মাঝে ঘরের সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ‘সবার আগে বাংলাদেশ, ক্ষমতার আগে জনতা’—এই নীতিতে সরকার পরিচালনা করছেন। ক্ষমতা ভোগের জন্য নয়, জনগণের সেবা করাই সরকারের প্রধান দায়িত্ব। তাই বন্যা, প্রাকৃতিক দুর্যোগ কিংবা যেকোনো সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার থাকবে।

তিনি বলেন, শুধু যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদেরও সহায়তা দেওয়া হবে। যেসব কৃষকের ফসল, বীজতলা বা চারা নষ্ট হয়েছে, তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় কৃষি উপকরণ, সার, উন্নতমানের বীজ ও কীটনাশক সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার। একই সঙ্গে দেশের মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতেও সরকার কাজ করছে।

তিনি দাবি করেন, সরকার একটি জনবান্ধব ও দরিদ্রবান্ধব বাজেট প্রণয়ন করেছে, যাতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত মূল্যস্ফীতির চাপ না পড়ে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা যায়।

আরও পড়ুন