শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ১৫:৫২
গ্যাস পাইপলাইনে অবৈধ সংযোগের কারণে সৃষ্ট লিকেজ মেরামতের জন্য শনিবার (১৮ জুলাই) দেশের কয়েকটি এলাকায় প্রধান গ্যাস সঞ্চালন লাইনে সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাস গ্যাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নরসিংদীর আমিরগঞ্জ ও রায়পুরা এলাকায় ১৪ ইঞ্চি সঞ্চালন গ্যাস পাইপলাইনে অবৈধ সংযোগের কারণে লিকেজ সৃষ্টি হয়েছে। জরুরি ভিত্তিতে ওই লিকেজ মেরামতের কাজ পরিচালনা করা হবে।
এ কারণে শনিবার দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত আশুগঞ্জ থেকে নরসিংদীগামী গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তবে বিকল্প সঞ্চালন লাইনের মাধ্যমে গ্রাহকদের গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের আন্তরিক সহযোগিতা ও ধৈর্য কামনা করেছে।
আরও পড়ুন
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখছে পাকিস্তান
- • ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তারকাদের তালিকা প্রকাশ
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
- • রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
- • পানির নিচে রাজধানীর সড়ক, অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহারের নির্দেশ পুলিশের
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত ৭ জেলা, প্রাণহানি বেড়ে ৫১
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে ফ্রান্স
- • আগামী ২৪ ঘণ্টায় দেশের ১৯ জেলায় বজ্র ঝড়ের পূর্বাভাস
