১৯ জুলাই ২০২৬, রবিবার, ০৫:০৯

শিরোনাম
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানী থেকে ফিটনেসবিহীন ও পরিবেশ দূষণকারী যান দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৮ জুলাই: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে তীব্র হয় আন্দোলন সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন আজ বিশ্ব এআই সম্মেলনে অংশ নিচ্ছেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম অপরিবর্তীত রেখেছে সরকার সংবিধান সংস্কার নয় বরং সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল

রংপুর বিভাগের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক

রংপুর বিভাগের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ১৯:২৯

রংপুর বিভাগের কয়েকটি জেলার শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্র জানায়, বৈঠকে রংপুর বিভাগের সাংগঠনিক কার্যক্রম, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, স্থানীয় সরকার এবং বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এ ছাড়া রংপুর বিভাগের সংশ্লিষ্ট জেলার সিনিয়র ও শীর্ষস্থানীয় নেতারাও বৈঠকে অংশ নেন। দলীয় সূত্রের মতে, বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপটে তৃণমূল সংগঠনকে আরও সক্রিয় ও কার্যকর করতে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন