টাঙ্গাইলে পৃথক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু, আহত ১১
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ০৯:০১
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মাত্র ১৫ ঘণ্টার ব্যবধানে পৃথক চারটি দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট ও পানিতে ডুবে পাঁচজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত উপজেলার থলপাড়া, মন্দিরাপাড়া, কোদালিয়া ও কাটরা এলাকায় এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন শেরপুর সদর উপজেলার পাকুরিয়া গ্রামের হাসমত আলীর ছেলে জিকুল হোসেন (১৮), নীলফামারী সদর উপজেলার বেংমারী সাহাপাড়া গ্রামের আজাহার মিয়ার ছেলে সামসুর রহমান সাজ্জাত (৩১), মির্জাপুর উপজেলার বহুরিয়া গ্রামের সুজন রাজবংশীর ছেলে সুশান্ত রাজবংশী (১৮), গোড়াই ইউনিয়নের কোদালিয়া গ্রামের রুস্তম আলী (৬৫) এবং টাঙ্গাইল সদর উপজেলার বাগবাড়ী গ্রামের মৃত হারুন মোল্লার ছেলে জুলহাস মোল্লা (৪৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের ভাওয়াল মির্জাপুর এলাকা থেকে প্রায় ৪০ জন যুবক একটি নৌকায় করে মির্জাপুরের মহেড়া জমিদারবাড়ি পিকনিক স্পটে বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে ফতেপুর ইউনিয়নের থলপাড়া এলাকায় ঝিনাই নদীর ওপর ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এলে ছয়জন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের মধ্যে জিকুল হোসেন ও সামসুর রহমান সাজ্জাত ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
মির্জাপুর থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় আহত রবিন মিয়া, লিটন মিয়া, রানা আহমেদ ও মেহেদী হাসানসহ চারজন কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার বহুরিয়া গ্রামের মন্দিরাপাড়া বিলে বেড় জাল দিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে ডুবে মারা যান সুশান্ত রাজবংশী। এলাকাবাসী জানান, সুশান্তসহ আটজন জেলে মাছ ধরতে গেলে বিলের ওপর থাকা বৈদ্যুতিক খুঁটির সংস্পর্শে দুর্ঘটনাটি ঘটে। এতে সুশান্ত পানিতে ডুবে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে শুক্রবার সকাল ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় রতন, লিটন, গোলক, আশিক, প্রদীপ, লোকনাথ ও প্রকাশ রাজবংশী আহত হন।
অন্যদিকে, শুক্রবার সকাল ৭টার দিকে গোড়াই ইউনিয়নের কোদালিয়া গ্রামের বাসিন্দা রুস্তম আলী বাড়ির পাশের খালে পাট জাগ দিতে গিয়ে পানিতে ডুবে মারা যান। পরিবারের সদস্যরা জানান, সকালে এক দফা পাট জাগ দেওয়ার পর দ্বিতীয় দফায় খালে গিয়ে তিনি আর ফিরে আসেননি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় তার মরদেহ উদ্ধার করে।
এ ছাড়া শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের কাটরা এলাকার লৌহজং নদীতে ভাসমান অবস্থায় জুলহাস মোল্লার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মির্জাপুর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান জানান, ডুবুরি দল পৃথক অভিযানে মন্দিরাপাড়া বিল ও কোদালিয়া খাল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আহতদের চিকিৎসা চলছে।
আরও পড়ুন
- • নির্মাণসামগ্রীর দাম ও ব্যয় বৃদ্ধিতে চাপে আবাসন খাত, কমেছে নির্মাণকাজের গতি
- • ইতিহাস গড়ে প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল
- • নেতানিয়াহু নিউইয়র্কে এলে গ্রেফতারের আইনি পথ খুঁজছেন মেয়র জোহরান মামদানি
- • প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান
- • ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: বিশ্বজুড়ে নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করল ওয়াশিংটন
- • আজ কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী
- • শাপলা চত্বর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, আসামি শেখ হাসিনাসহ ৪১ জন
- • ৬০ বছর পর বিশ্বকাপে আবার মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন, ইতিহাস কার পক্ষে?
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত ৭ জেলা, প্রাণহানি বেড়ে ৫১
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • আগামী ২৪ ঘণ্টায় দেশের ১৯ জেলায় বজ্র ঝড়ের পূর্বাভাস
