০৪ জুলাই ২০২৬, শনিবার, ০৭:৫৩

শিরোনাম
প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল ১৫০ সামরিক কর্মকর্তার পদোন্নতি-সুবিধা ঘোষণা নতুন বেতন কাঠামো নিয়ে যা জানাল সরকার এআই যুগেও নৈতিক সাংবাদিকতার তাগিদ তথ্যমন্ত্রীর রোহিঙ্গা সংকটে নতুন উদ্বেগ, কমছে বৈশ্বিক সহায়তা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৬৫ বিলিয়ন ডলার ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি

ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের

ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ১৬:২৪

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন। হরমুজ প্রণালিতে জাহাজের উপর সর্বশেষ হামলার জবাবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের সামরিক স্থাপনায় হামলা চালানোর পর তিনি এ হুমকি দেন।

রোববার (২৮ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, যুদ্ধবিরতি চুক্তি আবারও লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনায় হামলা চালিয়েছে।

ট্রাম্প আরও বলেন, এমন একটি সময় আসতে পারে, যখন আমাদের আর সংযত থাকা সম্ভব হবে না। তখন আমরা সামরিকভাবে সেই কাজ সম্পূর্ণ করতে বাধ্য হব, যা আমরা অত্যন্ত সফলভাবে শুরু করেছি। যদি তা হয়, তাহলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না।

এর আগেও ট্রাম্প একাধিকবার ইরানকে এ ধরনের হুমকি দিয়েছেন। গত মে মাসে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছিলেন, ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে। তাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে, নইলে তাদের কিছুই অবশিষ্ট থাকবে না।

আর এপ্রিলে ট্রুথ সোশ্যালে দেওয়া আরেক পোস্টে তিনি বলেছিলেন, আজ রাতেই একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে। একই সঙ্গে তিনি পারমাণবিক যুদ্ধের আশঙ্কার কথাও উল্লেখ করেছিলেন।

এদিকে, হরমুজ প্রণালিতে শনিবার একটি বাণিজ্যিক তেলবাহী জাহাজে প্রক্ষেপণাস্ত্রের আঘাতের খবর পাওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

সাম্প্রতিক দিনগুলোতে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বেড়েছে। আঞ্চলিক সংঘাতের অবসান ঘটাতে করা অন্তর্বর্তী চুক্তির পরও এই হামলাকে নতুন করে উত্তেজনা বৃদ্ধির ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, পানামার পতাকাবাহী তেলবাহী জাহাজ এম-টি কিকুতে ড্রোন হামলার জবাবে রোববার ভোরে হরমুজ প্রণালি ও এর আশপাশে ইরানের ১০টি সামরিক লক্ষ্যবস্তুতে যুদ্ধবিমান দিয়ে হামলা চালানো হয়েছে।

সেন্টকমের তথ্য অনুযায়ী, হামলার সময় জাহাজটি দুই মিলিয়নের বেশি ব্যারেল অপরিশোধিত তেল বহন করে প্রণালিটি অতিক্রম করছিল।

সূত্র : সিএনবিসি

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন