যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে মার্কিন হামলা, হরমুজে ফের অস্থিরতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ১০:১৭
হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার অভিযোগে ইরানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি ‘বোকামিপূর্ণভাবে লঙ্ঘনের’ অভিযোগ তোলার পর শুক্রবার এ হামলার কথা জানানো হয়।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনাগুলোতে নির্ভুল হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার জবাব হিসেবেই এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।
এ ঘটনার পর ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সমঝোতার ভবিষ্যৎ নিয়েও নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বিবিসির খবরে বলা হয়, বৃহস্পতিবার একমুখী (ওয়ান-ওয়ে) হামলাকারী একটি ড্রোন একটি কার্গো জাহাজে আঘাত হানে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও নিরাপত্তার কারণে ওই অঞ্চলে অবস্থানরত ১১ হাজারের বেশি নাবিককে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়।
হামলার ঘোষণা দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের হামলার জবাব দেওয়া হবে কি না, তা খুব শিগগিরই দেখা যাবে।
এক বিবৃতিতে সেন্টকম জানায়, বাণিজ্যিক জাহাজ চলাচলের বিরুদ্ধে ইরানি বাহিনীর আগ্রাসন যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে তারা দাবি করে, ইরানের এমন কর্মকাণ্ড আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতার জন্য হুমকি তৈরি করেছে।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে তারা প্রয়োজনীয় সমন্বয় ও সহায়তা অব্যাহত রাখবে।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরান কার্যত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে সীমাবদ্ধতা আরোপ করে। পরে ১৭ জুন উভয় পক্ষ ১৪ দফা সমঝোতায় সংঘাত বন্ধে সম্মত হয়, যেখানে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। তবে সর্বশেষ এই ঘটনার পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে আবারও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: বিবিসি
আরও পড়ুন
- • দুর্নীতির দায়ে মলদোভার প্রধানমন্ত্রী মুনতিয়ানুর পদত্যাগ
- • ম্যাচের আগে বড় দুশ্চিন্তা, আর্জেন্টিনা ম্যাচে বৃষ্টি-বজ্রপাতের শঙ্কা
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • ‘আলফা’য় সর্বোচ্চ পারিশ্রমিক আলিয়ার, কত পেলেন অন্যরা?
- • বড় পর্দায় বিশ্বকাপ দেখায় পুলিশের বিশেষ নজরদারি
- • খামেনির দাফনের আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, যুক্তরাষ্ট্রে বৈঠকে সম্মতি
- • প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
- • বাজার নিয়ন্ত্রণে এআই ব্যবহার করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে মার্কিন হামলা, হরমুজে ফের অস্থিরতা
- • ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর আবার কাঁপল ভেনেজুয়েলা, নতুন কম্পনে বাড়ল আতঙ্ক
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
