আরেকটি অঘটনের খুব কাছে গিয়েও জয় পেল না সৌদি আরব
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ১০:২৫
মায়ামির তীব্র গরম আর আর্দ্রতার চেয়েও মাঠের উত্তাপ যেন ছাপিয়ে গেল সবকিছুকে। ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকে চমকে দেওয়া সৌদি আরব এবারও আরেকটি রূপকথার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তবে শেষ মুহূর্তে তরুণ ফরোয়ার্ড মাক্সিমিলিয়ানো আরাউহোর গোলে নিশ্চিত হার এড়িয়ে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে।
মঙ্গলবার (১৬ জুন) মায়ামি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। তবে প্রথমার্ধে আরও একবার নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয় এশিয়ার পরাশক্তি সৌদি আরব।
ম্যাচের ৪১ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে শক্তিশালী হেড নেন হাসান আল তামবাকতি। উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা বলটি নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হলে হাত ফস্কে বল চলে যায় বক্সের ভেতরে। সুযোগ বুঝে দ্রুতগতিতে এগিয়ে এসে কাছ থেকে বল জালে জড়ান আবদুলেলাহ আল-আমরি।
উরুগুয়ের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ১-০ গোলের চমকপ্রদ লিড নিয়ে বিরতিতে যায় সৌদি আরব।
দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে উরুগুয়ে। একের পর এক আক্রমণে সৌদি রক্ষণভাগে চাপ সৃষ্টি করলেও দুর্দান্ত রক্ষণে বারবার প্রতিহত হয় তাদের প্রচেষ্টা। সময় যত গড়াচ্ছিল, মায়ামির গ্যালারিজুড়ে ততই সৌদির আরও একটি ঐতিহাসিক জয়ের সুবাস ছড়িয়ে পড়ছিল।
তবে ম্যাচের ৮০ মিনিটে উরুগুয়ের ত্রাণকর্তা হয়ে আবির্ভূত হন মাক্সিমিলিয়ানো আরাউহো। বক্সের ভেতরে নিখুঁত ফিনিশিংয়ে সৌদির জাল কাঁপিয়ে ম্যাচে সমতা ফেরান তিনি।
শেষ ১০ মিনিটে দুই দলই জয়সূচক গোলের জন্য মরিয়া চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি। ফলে দারুণ লড়াইয়ের ম্যাচটি ১-১ গোলের সমতায় শেষ হয়।
প্রতিফলন/রাশ
আরও পড়ুন
- • আজ খামেনিকে শ্রদ্ধা জানাতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত গ্র্যান্ড মোসাল্লা মসজিদ
- • বাংলাদেশের গম আমদানির সবচেয়ে বড় উৎসে পরিণত হয়েছে আর্জেন্টিনা
- • চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী
- • এক দিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম
- • জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আজ স্মরণসভা, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ইরানের তেল নেওয়ার কথা ভাবছে জাপান
- • ইরানের দুই শীর্ষ কর্মকর্তাকে হত্যার ষড়যন্ত্রের খবর ভিত্তিহীন: ইসরাইল
- • শেষ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ মিসর, ম্যাচ ৭ জুলাই
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর আবার কাঁপল ভেনেজুয়েলা, নতুন কম্পনে বাড়ল আতঙ্ক
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি
