১৪ জুন ২০২৬, রবিবার, ০০:২৭

শিরোনাম
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে : প্রধানমন্ত্রী বাজেট ঘোষণার পর প্রথমবার দাম না বাড়ার নজির: প্রধানমন্ত্রী চারদিনের চীন সফর শেষে ঢাকায় সংসদীয় প্রতিনিধি দল মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী দাশেরকান্ধি পয়ঃশোধনাগারে ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী অন্তর্ভুক্তিমূলক বাজেটের দাবি অর্থমন্ত্রীর

হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজারের বেশি হাজি

হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজারের বেশি হাজি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ০৯:৫৩

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ জন বাংলাদেশি হাজি। হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত সৌদি আরবে ৫০ জন বাংলাদেশি হজযাত্রী ও হাজির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জুন) দিনগত রাত ৩টা পর্যন্ত ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্ক প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, মোট ১২৩টি ফিরতি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫০ হাজার ১০ জন।

ফিরতি ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৮টি, সৌদি এয়ারলাইন্স ৪৮টি এবং ফ্লাইনাস ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।

হজ পোর্টালের তথ্য অনুযায়ী, সর্বশেষ গত ১১ জুন মদিনায় মারা যান বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী সুলতানা রাজিয়া চৌধুরী (৬৭)। তিনি সিলেট সদর উপজেলার বাসিন্দা ছিলেন।

এ পর্যন্ত সৌদি আরবে মারা যাওয়া বাংলাদেশি হাজিদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১৭ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে।

এছাড়া সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে মোট ৪১০ জন হাজি চিকিৎসাসেবা নিয়েছেন। বর্তমানে ১৮ জন হাজি বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছে হজ বুলেটিন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজে অংশ নেন।

হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট পরিচালিত হয় ২১ মে। অন্যদিকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে থেকে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।

আরও পড়ুন