০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৬:৫১

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

হজ শেষে দেশে ফিরেছেন ২১ হাজারের বেশি হাজি, ফিরতি ফ্লাইট চলবে ৩০ জুন পর্যন্ত

হজ শেষে দেশে ফিরেছেন ২১ হাজারের বেশি হাজি, ফিরতি ফ্লাইট চলবে ৩০ জুন পর্যন্ত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ১০:০০

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হজযাত্রীরা। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২১ হাজার ৩৪৩ জন হাজি নিরাপদে দেশে ফিরেছেন। হজ-পরবর্তী ফিরতি ফ্লাইট কার্যক্রম পুরোদমে চলছে এবং আগামী ৩০ জুন পর্যন্ত তা অব্যাহত থাকবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত হজ বুলেটিনে জানানো হয়েছে, ২ জুন (সৌদি সময়) পর্যন্ত দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৫০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৮ হাজার ৮৪৩ জন রয়েছেন।

এ পর্যন্ত মোট ৫২টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে হজযাত্রীদের দেশে আনা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফিরেছেন ৬ হাজার ২৩৭ জন, সৌদি এয়ারলাইন্সে ৭ হাজার ৩৫৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ৭ হাজার ৭০০ জন হাজি। এছাড়া অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে আরও ৫১ জন হজযাত্রী দেশে ফিরেছেন।

হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭৮ হাজার ৫০০ জনের বেশি হজযাত্রীর জন্য কোটা নির্ধারণ করা হয়েছিল। হজযাত্রীদের সৌদি আরবগামী ফ্লাইট শুরু হয় ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট যায় ২১ মে।

এদিকে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের চিকিৎসা ও সেবাদান কার্যক্রম অব্যাহত রয়েছে। বাংলাদেশ হজ মিশনের চিকিৎসা কেন্দ্র থেকে এ পর্যন্ত ৫৪ হাজার ২৯৮টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৪ হাজার ৮০০টি সেবা দেওয়া হয়েছে।

হজ বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত সৌদি আরবে ৪৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৯ জন পুরুষ এবং ১৫ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৪ জন ও মদিনায় ১০ জন ইন্তেকাল করেছেন।

এছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ২৪৯ জন হজযাত্রী। বর্তমানে ৩২ জন হাজি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন প্রত্যাবর্তন নিশ্চিত করতে বাংলাদেশ হজ মিশন, বিমান সংস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ৩০ জুন শেষ ফিরতি ফ্লাইটের মাধ্যমে দেশে ফেরা কার্যক্রম সম্পন্ন হবে।

আরও পড়ুন